• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৫:২৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মধুখালীতে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত’র অভিযানে নদীতে অবৈধ বালি উত্তোলনকারী ড্রেজার জব্দ, আটক ১

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ৬০ Time View
Update : শুক্রবার, ১৯ জুন, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ ফরিদপুরের মধুখালী উপজেলার গয়াশপুর ঘাট এলাকায় মধুমতি নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের সময় একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিনসহ এক ব্যক্তিকে আটক করেছে উপজেলা সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত।
প্রচন্ড বৃষ্টি উপেক্ষা করে সারে চার ঘন্টা ব্যাপী এ অভিযান পরিচালনা করেন।
বৃহস্পতিবার (১৮ জুন) সকাল ১১টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মধুখালী উপজেলার গয়েশপুর ঘাট এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এলাকাটি মধুখালী উপজেলা ও মাগুরা সদর উপজেলার সীমান্তবর্তী অঞ্চলে অবস্থিত।
অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে নড়াইল জেলার বুড়িখালী গ্রামের বাসিন্দা মো. বেলায়েত মোল্লা (৪৫), পিতা- মো. হান্নান মোল্লাকে হাতেনাতে আটক করা হয়। পাশাপাশি বালু উত্তোলনে ব্যবহৃত একটি বাল্কহেড, একটি ড্রেজার ও একটি আনলোডার মেশিন জব্দ করা হয়।
জব্দকৃত যন্ত্রপাতি কামারখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. রাকিব হোসেন চৌধুরী ইরানের জিম্মায় রাখা হয়। আটক ব্যক্তিকে পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য থানা হেফাজতে নেওয়া হয়েছে।

সহকারি কমিশনার (ভুমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট প্রতিক দত্ত মধুখালী উপজেলায় যোগদানের পর থেকেই নিয়মিত নানা অনিয়মে ভ্রাম্যমান অভিযান পরিচালনা করে আসছেন। তিনি আরও জানান অন্যায় অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে বলে তিনি সাংবাদিকদের জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd