• বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৮:১০ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

ঝিনাইদহ ভোটের মাঠে বড় ধামাকা! দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে উত্তাল রাজপথ

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ / ৬৯২ Time View
Update : বুধবার, ২৪ ডিসেম্বর, ২০২৫

 

মোঃ রবিউল ইসলাম, স্টাফ রিপোর্টার ঝিনাইদহঃ
ঝিনাইদহের রাজনৈতিক অঙ্গনে বইছে টানটান উত্তেজনা! দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে চূড়ান্ত হলো দুই আলোচিত আসনের কাপ্তানদের নাম। ঝিনাইদহ ২ ও ৪ আসনে এবার লড়াই হবে সমানে সমান। এক নজরে দেখে নিন মাঠ কাঁপাতে কারা আসছেন—মজিদ ঝড়ে লণ্ডভণ্ড হতে পারে সমীকরণ। ঝিনাইদহ ২ আসনে (সদর ও হরিণাকুণ্ডু) বিএনপি তাদের তুরুপের তাস হিসেবে বেছে নিয়েছে রাজপথের লড়াকু সৈনিক এডভোকেট এম এ মজিদ-কে। নেতাকর্মীদের মুখে এখন একটাই নাম। তৃণমূলের কাছে অত্যন্ত জনপ্রিয় এই নেতার মনোনয়ন পাওয়ায় চাঙ্গা হয়ে উঠেছে স্থানীয় বিএনপি।

স্থানীয় ভোটাররা বলেন-“মজিদ ভাইয়ের জনপ্রিয়তা এবার সব রেকর্ড ভেঙে দেবে। সাধারণ কর্মীদের এই হুঙ্কারই বলে দিচ্ছে লড়াই কতটা হাড্ডাহাড্ডি হতে যাচ্ছে।

ওদিকে ঝিনাইদহ ৪ আসনে (কালীগঞ্জ ও সদরের একাংশ) লড়তে আসছেন গণ অধিকার পরিষদের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এবং তরুণ প্রজন্মের আইকন রাশেদ খান। দীর্ঘ দিন ধরেই তিনি এলাকায় ব্যাপক গণসংযোগ চালিয়ে যাচ্ছেন। ক্লিন ইমেজ আর তরুণদের অকুণ্ঠ সমর্থনে রাশেদ খান এবার বড় কোনো অঘটন ঘটিয়ে দিতে পারেন বলে ধারণা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।

একদিকে ঝানু রাজনীতিক এম এ মজিদ, অন্যদিকে পরিবর্তনের কারিগর তরুণ নেতা রাশেদ খান।ঝিনাইদহের এই দুই আসনে বড় দলগুলোর মধ্যে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস পাওয়া যাচ্ছে।সামাজিক যোগাযোগ মাধ্যম থেকে শুরু করে চায়ের দোকান—সর্বত্রই এখন এই দুই প্রার্থীকে নিয়ে চলছে চুলচেরা বিশ্লেষণ।
এখন দেখার বিষয়, সাধারণ ভোটাররা শেষ পর্যন্ত কার গলায় জয়ের মালা পরিয়ে দেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd