• বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০৭:১১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব লংমার্চ সফল করতে ঝিনাইদহের মধুহাটিতে জামায়াতের মিছিল ও আলোচনা সভা ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ

তানভীর সরদারঃ / ৪২ Time View
Update : রবিবার, ২৫ অক্টোবর, ২০২৬

তানভীর সরদারঃ

আগামী ৩১ অক্টোবর ঢাকা থেকে খুলনাগামী লং মার্চ সফল করার লক্ষ্যে ঝিনাইদহ সদর উপজেলার মধুহাটি ইউনিয়ন জামায়াতের উদ্যোগে জনশক্তি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। এ লং মার্চে বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানসহ ১১ দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেবেন বলে সমাবেশে জানানো হয়।

রোববার (২৫ অক্টোবর) বিকেলে গোপালপুর স্কুল অ্যান্ড কলেজ মাঠে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন মধুহাটি ইউনিয়ন জামায়াতের আমীর ও ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান পদপ্রার্থী আকবর হোসাইন। প্রধান অতিথি ছিলেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি মাওলানা তাজুল ইসলাম।

সমাবেশে বক্তারা বলেন, জনগণের সাংবিধানিক অধিকার, ন্যায়বিচার ও বাক্‌স্বাধীনতা প্রতিষ্ঠাসহ সাত দফা দাবি আদায়ের লক্ষ্যে এ লং মার্চের আয়োজন করা হয়েছে। তাদের উত্থাপিত দাবিগুলোর মধ্যে রয়েছে গণভোটের রায় বাস্তবায়ন, সংবিধান সংস্কার, জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত হত্যাকাণ্ডের বিচার, জ্বালানি ও সারের সংকট নিরসন, নিত্যপণ্যের মূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়ন এবং দুর্নীতি, চাঁদাবাজি ও দলীয়করণ বন্ধ করা।

বক্তারা আরও বলেন, এসব দাবি আদায়ে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সক্রিয় ভূমিকা পালন করতে হবে। আগামী ৩১ অক্টোবরের লং মার্চ সফল করতে তাঁরা সর্বস্তরের নেতাকর্মীদের প্রস্তুতি নেওয়ার আহ্বান জানান।

সমাবেশে মধুহাটি ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডের জামায়াতের নেতাকর্মীরা অংশ নেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd