• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহের কবি এমদাদ শুভ্রর বর্ষবরণ নিয়ে কবিতা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৫৮৯ Time View
Update : বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ

লেখকঃ এমদাদ শুভ্র 
বর্ষবরণ
এমদাদ শুভ্র
.
মহাদেশ, দেশ, জাতি, উপজাতি
সময়তালে করে মাতামাতি
রাতারাতি নয় বর্ষবরণ- এ যে বিবর্তনের ফল
প্রেম ভালোবাসা দুঃখ কষ্ট বয়ে চলে অবিচল
.
বর্ষবরণ দেশ ও ভাষায় মর্মে মর্মে বাজে
জন্মতিথি, সুখ ও দুঃখ, স্বরব-নীরব কাজে
দেশ-জাতি ত্যাগ, নয় ফিরে আসা
পূর্ণ হওয়া কোনো প্রত্যাশা
কাটা ঘা কিংবা নুনের ছিটা মনে রাখা কোনো ক্ষণ
নানা চেতনার অভিসন্ধিই- যুগে যুগে এ বরণ!
.
সময়ের স্রোত আসে না তো ফিরে আর
অনুক্ষণ শুধু ফিরে দেখা বারবার
দুঃখ-সুখের স্মৃতি উস্কে হৃদয়প্রদীপ জ্বেলে
দিগন্তময় উল্লাস ধ্বনি মনের পর্দা মেলে
ব্যক্তি গোষ্ঠী সমাজে জাতিতে বর্ষবরণ এই
খুঁজে দেখলে পাবে হারানো সময় আসলে নেই
অনুভূতি আর স্মৃতিচিহ্ন মনের গভীরে রাখা
আকাশের বুকে রঙের আঁচড়ে এক রঙধনু আঁকা
.
টুকরো টুকরো খণ্ড সময় বোঝা বড় প্রয়োজন
সময়ের সদ্ব্যবহারে হোক সত্যেরই আয়োজন
মহাবিশ্বের প্রতিটি কণা ‘তোমার’ জন্য গড়া
শত চেষ্টায় যায় না যদিও সময় মুঠোয় ধরা
হৃদয়েতে প্রেম ভালোবাসা মূল কৃতজ্ঞতার সুর
-পৃথিবী থেকে জরাজীর্ণ চিরতরে হোক দূর
.
চন্দ্র সূর্য আলো আঁধারের অবিরাম রোজ খেলাতে
বর্ষবরণ কিছু না, কিছু না, জীবনের মূল বেলাতে
আজকের এই অনুক্ষণ দিন রাতের মূল্য বুঝে
ভালোবাসো, আরও ভালোবাসো মূল খুঁজে


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd