• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহে আন্তর্জাতিক অভিবাসী দিবস উপলক্ষে বর্ণাঢ্য র‍্যালি

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৬১৪ Time View
Update : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫

 তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
“দক্ষতা নিয়ে যাব বিদেশ, রেমিটেন্স দিয়ে গড়বো স্বদেশ” এই স্লোগানকে প্রতিপাদ্য করে বৃহস্পতিবার (১৮ ডিসেম্বর) সকালে ঝিনাইদহে পালিত হয়েছে আন্তর্জাতিক অভিবাসী দিবস ও জাতীয় প্রবাসী দিবস।

এ উপলক্ষ্যে বৃহস্পতিবার সকালে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয় থেকে এক বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে ঝিনাইদহ জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।

র‍্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা প্রশাসক মোঃ আব্দুল্লাহ আল মাসউদ।

অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) এবিএম খালিদ হাসান, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুবীর কুমার দাশ, অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজুর রহমান, ঝিনাইদহ প্রেসক্লাবের সভাপতি আসিফ কাজল, ঝিনাইদহ কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের চিফ ইন্সট্রাক্টর মোঃ আসাদুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন ঝিনাইদহ জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক মোঃ সামিউল ইসলাম।

আলোচনা সভায় জেলা প্রশাসক বলেন, ১৮ই ডিসেম্বর বিশ্বের অন্যান্য দেশের মতো বাংলাদেশেও আজ যথাযোগ্য মর্যাদায় ‘আন্তর্জাতিক অভিবাসী দিবস’ পালিত হচ্ছে। একইসাথে, আমাদের রেমিট্যান্স যোদ্ধাদের সম্মানে আমরা পালন করছি ‘জাতীয় প্রবাসী দিবস’।

আজকের এই শুভক্ষণে আমি দেশ ও বিদেশের মাটিতে অবস্থানরত সকল প্রবাসী বাংলাদেশিকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন।

জেলা প্রশাসক বলেন, আমাদের প্রিয় মাতৃভূমি আজ উন্নয়নের যে মহাসড়কে অবস্থান করছে, তার অন্যতম কারিগর হলেন আমাদের প্রবাসী ভাই-বোনেরা। আপনাদের পাঠানো ঘামঝরানো রেমিট্যান্স বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভকে শক্তিশালী করছে।
অনুষ্ঠানে কয়েকজন প্রবাসী কর্মী তাদের সমস্যার কথা তুলে ধরে তা দ্রুত নিরসনের তাগিদ দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd