নওয়াব আলী, মাগুরা প্রতিনিধিঃ
মাগুরার আমুড়িয়া কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজ (ডাবলু) ক্যান্সারে আক্রান্ত হয়ে আজ বৃহস্পতিবার ভোর সাড়ে পাঁচটায় নিজ বাসভবনে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
তিনি মাগুরা সদর উপজেলার কুচিয়ামোড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান এবং আমুড়িয়া মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের প্রধান শিক্ষক সাজ্জাদ হোসেনের ছোট ভাই।
পারিবারিক সূত্রে জানা গেছে, আজ বাদ আছর আমুড়িয়া ঈদগাহ ময়দানে তার নামাজে জানাজা অনুষ্ঠিত হবে। মরহুমের জানাজায় শরিক হওয়ার জন্য পরিবারের সদস্যদের পক্ষ থেকে সবাইকে বিনীত অনুরোধ জানানো হয়েছে।
তার অকাল মৃত্যুতে মাগুরা কৃষি ইনস্টিটিউটের অধ্যক্ষ মোঃ নওয়াব আলীসহ আমুড়িয়া কারিগরি ও ব্যবসায় ব্যবস্থাপনা কলেজের শিক্ষক মণ্ডলী এবং শিক্ষার্থীরা গভীর শোক প্রকাশ করেছেন ও শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন।