• শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:১৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

তরুণ কবি সাইফুল এর ”বাঁশির রক্তসুরে চৈতন্য”কবিতা

নিজস্ব প্রতিনিধিঃ / ৭০৬ Time View
Update : শুক্রবার, ২০ ফেব্রুয়ারি, ২০২৬

লেখকঃ সাইফুল ইসলাম

বাঁশির রক্তসুরে চৈতন্য

-সাইফুল ইসলাম

জীর্ণ গলি, নোনা দেয়াল, নিস্তব্ধ অন্ধকার,

দারিদ্র্যের আঁধার ছিন্ন করে জ্বলে সুরের অগ্নিজ্বালার।

রোগা দেহ, দীপ্ত চোখ, অনল-ময় অনুরাগ,

ক্ষয়িষ্ণু প্রাণেও বাজে অনন্তের উচ্ছ্বাস।

রক্তমাখা নিশ্বাস, থামে না সাধনার ডাক,

বেদনার বুকে ফোটে অমর সুরের ফাঁক।

ক্ষুধা, অপবাদ, উপহাস—সবই ক্ষণিক ছায়া,

বাঁশির তানে জাগে হৃদয় ভরা আশা।

অতসীর অশ্রু, তবু অটল প্রেমের প্রদীপ,

ত্যাগের আলো জ্বলে নিরবধি, মুছে যায় দুঃখের ছায়া।

দুঃখের ভাঙা ফ্রেমেও রূপের দীপ্তি জাগে,

নিঃস্বতার মাঝে জন্মে সৌন্দর্যের অমোঘ রাগে।

কাশির ঝড়ে লাল হয় ক্ষয়িত অধর,

তবু সুরে সুরে জ্বলে আত্মার অমর।

জীবন ক্ষণিক, সাধনা চিরন্তন সুর,

রক্তঝরা বাঁশিতে জাগে চিরস্থায়ী নূর।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd