• মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬, ০৫:৩৭ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ইয়াংছায় প্রবারণা পূর্ণিমা উদযাপন, এতিম শিশুদের উপহার দিল সেনাবাহিনী লামার ফাঁসিয়াখালীতে বজ্রপাতে মাদ্রাসাছাত্র ও স্কুলের দপ্তরির মৃত্যু শালিখায় শ্রীশ্রী লক্ষ্মীপূজা ও নৌকা বাইচ অনুষ্ঠিত; অন্তত অর্ধলক্ষ মানুষের ঢল ইয়াংছায় খুদ্দামুল কুরআন বাংলাদেশ’র পক্ষ থেকে ৩০০ শিক্ষার্থীর মাঝে কুরআন শরীফ বিতরণ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত ঝিনাইদহে লং মার্চ সফল করতে মধুহাটীতে জামায়াতের জনশক্তি সমাবেশ ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান শ্রীপুরে মদ্যপান পরে অসুস্থ, হাসপাতালে দুই যুবকের মৃত্যু আলোচনার শীর্ষে আমলসার ইউ.পি নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী মোখলেচুর রহমান সাবের মিল্টন  শালিখায় ‘পাণ্ডুলিপি সংগ্রহশালা ও পাঠাগার’-এর শুভ উদ্বোধন মাগুরায় যুবদল নেতা সাকেরের রহস্যজনক মৃত্যু, গুলি করে হত্যার অভিযোগ

ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত, মাদকমুক্ত সমাজ গড়ার আহ্বান

তানভীর সরদারঃ / ৫২ Time View
Update : শনিবার, ২৪ অক্টোবর, ২০২৬

তানভীর সরদারঃ

মাদকমুক্ত সমাজ গঠন, যুবসমাজকে মাদকের ভয়াবহ ছোবল থেকে রক্ষা এবং সামাজিক সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে ঝিনাইদহে মাদকবিরোধী র‍্যালি অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ অক্টোবর) বিকেল ৪টায় ঝিনাইদহ শহরের শহীদ মিনার থেকে র‍্যালিটি বের করা হয়। ঝিনাইদহ উন্নয়ন সংগ্রাম সমন্বয় কমিটির আয়োজনে র‍্যালিতে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন। এ সময় মাদকবিরোধী বিভিন্ন ব্যানার ও সচেতনতামূলক প্ল্যাকার্ড বহন করা হয়।

র‍্যালিতে মাদকের ক্ষতিকর প্রভাব সম্পর্কে জনসচেতনতা সৃষ্টি এবং তরুণ প্রজন্মকে মাদক থেকে দূরে রাখতে সম্মিলিত উদ্যোগের ওপর গুরুত্বারোপ করা হয়। আয়োজকরা বলেন, মাদক ব্যক্তি, পরিবার ও সমাজের জন্য মারাত্মক হুমকি। তাই মাদক প্রতিরোধে পরিবার, শিক্ষাপ্রতিষ্ঠান, সামাজিক সংগঠন ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে একযোগে কাজ করতে হবে।

র‍্যালিতে উপস্থিত ছিলেন সংগঠনের উপদেষ্টা ড. মোস্তাফিজুর রহমান, সভাপতি মো. আশরাফুল ইসলাম, সহসভাপতি আব্দুস সবুর ও আনোয়ারুল ইসলাম, সাধারণ সম্পাদক মো. আবুল বাসার, সাংগঠনিক সম্পাদক ফখরুদ্দিন মুন্না, তথ্য ও যোগাযোগ সম্পাদক ইমন আহমেদ, অর্থ সম্পাদক মোসলেম উদ্দিন, শিক্ষা বিষয়ক সম্পাদক ফারুক আহমেদ, প্রচার সম্পাদক সোহরাব হোসেন ও সহসাংগঠনিক সম্পাদক আল মিরাজ।

এ ছাড়া বিশিষ্ট সমাজসেবী হারুনুর রশিদ প্লাবনসহ সংগঠনের অন্যান্য সদস্য ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ র‍্যালিতে অংশ নেন।

মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠায় জনসচেতনতা বৃদ্ধি এবং মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ ও নিরাপদ ভবিষ্যৎ নির্মাণের আহ্বান জানানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd