• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০২:৫৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১০৪ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ
“ক্রিয়াই শক্তি, ক্রিয়ায় বল, মাদক ছেড়ে খেলতে চল”— এই দীপ্ত অঙ্গীকারকে সামনে রেখে পঞ্চগড়ের তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়ে গেল শিশুস্বর্গ ফাউন্ডেশনের ‘প্রীতি ফুটবল ম্যাচ ২০২৬’। গত ২৪ জুলাই আয়োজিত এই উৎসবমুখর খেলায় মুখোমুখি হয় শিশুস্বর্গ ফাউন্ডেশন তেঁতুলিয়া শাখা এবং শিশুস্বর্গ ফাউন্ডেশন পঞ্চগড় শাখা।
উক্ত প্রীতি ম্যাচের শুভ উদ্বোধন করেন এবং প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন শিশুস্বর্গের প্রতিষ্ঠাতা কবীর আহমেদ আকন্দ।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “তরুণ সমাজকে মাদকের ছায়া থেকে মুক্ত রাখতে এবং শারীরিক ও মানসিক বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম। খেলাধুলা কেবল বিনোদন নয়, এটি শৃঙ্খলা ও সামাজিক বন্ধন দৃঢ় করার অন্যতম মাধ্যম। আমাদের লক্ষ্য শিশু ও যুবদের একটি সুন্দর, সুস্থ ও মাদকমুক্ত ভবিষ্যৎ উপহার দেওয়া।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের সম্মিলিত স্বেচ্ছাসেবী ফোরামের সমন্বয়ক আহসান হাবিব, তেঁতুলিয়া মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) লাইছুর রহমান, সিনিয়র সাংবাদিক আশরাফুল ইসলাম, শিশুস্বর্গ ফাউন্ডেশনের মেন্টর ফেরদৌস আলম লিটন, আতিকুজ্জামান শাকিল, আতাউর রহমান মানিক, মাসুদ রানা, মোস্তাক আহমেদ এবং ক্রীড়াবিদ সাজেদুর রহমান রাজু।
খেলার মাঠে দুই দলের তরুণ খেলোয়াড়রা চমৎকার ক্রীড়াশৈলী প্রদর্শন করেন। পঞ্চগড় ও তেঁতুলিয়ার এই প্রীতি ম্যাচটি উপভোগ করতে মাঠে স্থানীয় অসংখ্য দর্শক উপস্থিত ছিলেন এবং তারা করতালির মাধ্যমে খেলোয়াড়দের সমানে উৎসাহিত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd