আব্দুল্লাহ আল মামুনঃ
ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলার রঘুনাথপুর ইউনিয়নের রঘুনাথপুর গ্রামের সরদারপাড়ার মোঃ মুনির আলীর ছেলে রিপন হোসেন (৩৫) নামের চিহ্নিত এক মাদক ব্যবসায়ীকে ৩০ পিস ইয়াবাসহ (২৩ জুলাই) বৃহস্পতিবার দিবাগত রাতে গোপন তথ্যের ভিত্তিতে ঝিনাইদহ ডিবি পুলিশের পৃথক অভিযান চালিয়ে গ্রেফতার করেছেন। এলাকাবাসীর সূত্রে জানতে পারি রিপন হোসেন ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের রানিং সাধারণ সম্পাদক তিনি দলের ক্ষমতায় দীর্ঘ ১০ বছর ধরে স্বৈরাচারী আওয়ামী লীগের সময় মাদক ব্যবসা করে আসছেন।
এ বিষয়ে ঝিনাইদহ জেলা গোয়েন্দা শাখার (ডিবি) সংশ্লিষ্ট কর্মকর্তা জানান, আটককৃত রিপন হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে এবং তাকে থানায় হস্তান্তরের প্রক্রিয়া শেষ করা হচ্ছে। মাদকের বিরুদ্ধে জেলা পুলিশ ও ডিবি পুলিশের এই শূন্য সহনশীলতা (জিরো টলারেন্স) অভিযান অব্যাহত থাকবে বলেও জানিয়েছেন।