• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:৪২ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ৬ Time View
Update : শুক্রবার, ৩০ অক্টোবর, ২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ

বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে মালদ্বীপে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল, মালদ্বীপ শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মালদ্বীপ যুবদলের সভাপতি মো. আরিফুল ইসলাম এবং সঞ্চালনা করেন যুবদল নেতা আব্দুল মান্নান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পির সিনিয়র সহ-সভাপতি মোঃ নেহের মিয়া রানা সহ সভাপতি মোঃ ফারুক হোসেন সহ সভাপতি মোঃ মোক্তার হোসেন মোঃ রহিম মিয়া যুগ্ম সাধারণ সম্পাদক মাহমুদুল হাসান কালাম সহ সাংগঠনিক সম্পাদক মোঃ আবুল কালাম আজাদ আবু আহম্মেদ সেলিম মিয়া স্বেচ্ছাসেবক দল মালদ্বীপ শাখার সভাপতি মোঃ মাসুম মুন্না ও সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ব্যবসায়ী মোঃ হারুন মিয়া যুবদল নেতা মাহবুব আলম মোঃ মনির হোসেন মোঃ হাসান শেখ প্রমুখ।
এতে মালদ্বীপে বসবাসরত প্রবাসী বাংলাদেশি বিএনপি যুবদল ও স্বেচ্ছাসেবক দলের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা অংশগ্রহণ করেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ১৯৭৮ সালে বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল প্রতিষ্ঠা করেন। প্রতিষ্ঠালগ্ন থেকেই সংগঠনটি দেশের গণতন্ত্র, মানুষের অধিকার ও জাতীয়তাবাদী আদর্শ প্রতিষ্ঠায় ভূমিকা রেখে আসছে। তারা যুবদলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে শক্তিশালী করার আহ্বান জানান। একই সঙ্গে দল ও দেশের স্বার্থে সব ভেদাভেদ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার ওপর গুরুত্বারোপ করেন।
প্রধান অতিথির বক্তব্যে মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান প্রবাসীদের বৈধ পথে দেশে রেমিট্যান্স পাঠানোর আহ্বান জানান। তিনি বলেন, “কোনো প্রবাসী ভাই যেন এমন কোনো অপকর্মে জড়িত না হন, যাতে বিদেশের মাটিতে দেশের ভাবমূর্তি ও সম্মান ক্ষুণ্ন হয়। প্রবাসে প্রত্যেক বাংলাদেশির আচরণে দেশের মর্যাদা ও সম্মান অক্ষুণ্ন রাখা উচিত।”
সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল করা, নেতাকর্মীদের মধ্যে ঐক্য ও সংহতি জোরদার এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
আলোচনা ও দোয়া মাহফিল শেষে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে প্রধান অতিথি মো. খলিলুর রহমানসহ অন্যান্য অতিথিরা কেক কাটেন। এ সময় দেশ, জাতি এবং বিএনপি ও যুবদলের নেতাকর্মীদের কল্যাণ কামনায় বিশেষ দোয়া করা হয়।
প্রবাসের মাটিতে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকী উদ্‌যাপনের মধ্য দিয়ে নেতাকর্মীদের পারস্পরিক সম্প্রীতি, সাংগঠনিক ঐক্য ও ভ্রাতৃত্ববোধ আরও সুদৃঢ় হবে বলে আশা প্রকাশ করেন আয়োজকরা। পরিশেষে নৈশভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd