নওয়াব আলী, মাগুরাঃ
শুক্রবার বিকাল ৪টায় শালিখার পুলুম হাই স্কুল মাঠে আরাফাত রহমান কোকো স্মৃতি ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। রোমাঞ্চকর এই ফাইনালে নাড়িখালি ফুটবল একাদশ আনন্দ নগর ফুটবল একাদশকে ১ গোলে পরাজিত করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সদস্য মো: শামছুর রহমান।
এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি নেতা মোমতাজ উদ্দীন মোল্লা, মো: আলিম মোল্লা, কেরামত আলী আজাদ, প্রধান শিক্ষক মির্জা আব্দুল গফফার, জেলা যুবদল নেতা কাজী শাহিনুল ইসলাম দোলন, যুবদল নেতা মো: সোহেল রানা, নাজির হোসেন, বিএনপি নেতা টুকু মোল্লা, বাজার কমিটির সভাপতি আলম ভুঁইয়া, সাধারণ সম্পাদক মিলন মোল্লা, কোষাধ্যক্ষ মফিজুর রহমান ও আবুল কাসেমসহ শত শত দর্শক।