• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৩:০২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়!

ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

তানভীর সরদারঃ / ১৩ Time View
Update : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ৩ দফা দাবি আদায় এবং কেন্দ্রীয় কর্মসূচির সঙ্গে সংহতি প্রকাশ করে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
৩১ অক্টোবর, ২০২৬ (শনিবার) সকালে ঝিনাইদহের পায়রা চত্বরে ‘এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট, ঝিনাইদহ জেলা শাখা’র আয়োজনে এ কর্মসূচি পালিত হয়।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রকৌশলী আবুল বাশার যুগ্ম-সদস্য সচিবএমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোট। অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন বেসরকারি মাদ্রাসা শিক্ষক-কর্মচারী ফোরামের ঝিনাইদহ জেলা আহ্বায়ক মোহাম্মদ আসাদুজ্জামান, সদস্য সচিব ইমরান হোসেন রানা, যুগ্ম আহ্বায়ক কামরুল ইসলাম, ইদ্রিস আলী, ফিরোজ আহমেদ, ইকবাল আহমেদ, রেজাউল ইসলাম, আনোয়ার হোসেন ও মামুদুর রহমান।
এছাড়াও সমাবেশে বক্তব্য দেন জেলা এনটিআরসিএ শিক্ষক অ্যাসোসিয়েশনের আহ্বায়ক আসাদুজ্জামান এবং শিক্ষক নেতা সাবদাল হোসেন, মাহফুজুর রহমান, আবদুল রহমান ও নুরুল ইসলাম প্রমুখ।
বক্তারা বলেন, আগামী ৪ নভেম্বর এমপিওভুক্ত শিক্ষকদের ৩ দফা দাবি আদায়ের লক্ষ্যে জাতীয় প্রেসক্লাবের সামনে অবস্থান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশ বেসরকারি মাদরাসা শিক্ষক কর্মচারী ফোরামের কেন্দ্রীয় সভাপতি ও এমপিওভুক্ত শিক্ষা জাতীয়করণ প্রত্যাশী জোটের কেন্দ্রীয় সদস্য সচিব অধ্যক্ষ দেলোয়ার হোসেন আজিজী স্যারের ওপর হয়রানি বন্ধ এবং তার বিরুদ্ধে গঠিত অবৈধ তদন্ত কমিটির নোটিশ প্রত্যাহারের জোর দাবি জানানো হয়। বক্তারা একে শিক্ষকদের ন্যায্য দাবি আদায়ের কণ্ঠ রোধ করার এক গভীর অপচেষ্টা হিসেবে উল্লেখ করে এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান।
মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে জেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের বিপুল সংখ্যক শিক্ষক-কর্মচারী উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd