• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৪:২১ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত

তানভীর সরদারঃ / ৩০ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

তানভীর সরদারঃ
নাগরিক সেবাকে আরও সহজ, স্বচ্ছ ও প্রযুক্তিনির্ভর করতে ট্রাফিক প্রসিকিউশন সিস্টেমে ডিজিটাল জরিমানা আদায় কার্যক্রমের আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে ঝিনাইদহ জেলা পুলিশ।
এ উপলক্ষে চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান, POS (পয়েন্ট অব সেল) মেশিন ও Bangla QR ব্যবহারের ওপর প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে ঝিনাইদহ জেলার পুলিশ সুপার মিয়া মোহম্মদ আশিস বিন্ হাছান, পিপিএম-সেবা-এর নেতৃত্বে এই আধুনিক উদ্যোগের আনুষ্ঠানিক সূচনা করা হয়।
এই কার্যক্রম চালুর ফলে এখন থেকে ট্রাফিক আইন লঙ্ঘনের জরিমানা নগদ অর্থের পরিবর্তে ডিজিটাল পদ্ধতিতে পরিশোধ করা যাবে। POS মেশিন ও Bangla QR-এর মাধ্যমে নাগরিকরা সহজ, নিরাপদ ও ঝামেলামুক্তভাবে জরিমানা পরিশোধের সুযোগ পাবেন। এতে লেনদেনে স্বচ্ছতা বৃদ্ধি, জবাবদিহিতা নিশ্চিতকরণ এবং সেবার মান উন্নত হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
পুলিশ সুপার বলেন, স্মার্ট পুলিশিং বাস্তবায়নের অংশ হিসেবে প্রযুক্তিনির্ভর ও ক্যাশলেস সেবা চালু করতে ঝিনাইদহ জেলা পুলিশ নিরলসভাবে কাজ করছে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিকদের হয়রানি কমবে এবং ট্রাফিক ব্যবস্থাপনায় আরও গতি ও স্বচ্ছতা আসবে।
জেলা পুলিশের এই সময়োপযোগী পদক্ষেপকে স্বাগত জানিয়েছেন বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ। তারা মনে করছেন, ডিজিটাল জরিমানা আদায় ব্যবস্থা নাগরিক সেবাকে আরও আধুনিক ও কার্যকর করার পাশাপাশি বাংলাদেশ পুলিশের স্মার্ট সেবার লক্ষ্য বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd