• মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
সংশোধনী: ব্যক্তিগত উদ্যোগে শিক্ষার্থী-শিক্ষকদের মিষ্টি খাওয়ালেন ইতালি প্রবাসী রিন্টু মিয়া হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ

তানভীর সরদারঃ / ১৩৯ Time View
Update : শুক্রবার, ২৪ জুলাই, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে একটি ফ্রিজ তুলে দেওয়া হয়েছে।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীর হাতে প্রথম পুরস্কার তুলে দেন ঝিনাইদহ জেলা পরিষদের সম্মানিত প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাড. মোঃ আব্দুল মজিদ।
এ সময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোঃ সেলিম রেজা, ঝিনাইদহ জেলা বিএনপির সহ-সভাপতি ও ঝিনাইদহ জেলা দোকান মালিক সমিতির সভাপতি মোঃ আনোয়ারুল ইসলাম বাদশা, জেলা যুবদলের সাধারণ সম্পাদক মোঃ আশরাফুল ইসলাম পিন্টু, জেলা যুবদলের সহ-সভাপতি মোঃ আরিফুর ইসলাম আনন, যুবনেতা মিলন জোয়ার্দারসহ জেলা পরিষদ ও টুর্নামেন্ট সংশ্লিষ্ট অন্যান্য অতিথিবৃন্দ।
অনুষ্ঠানে অতিথিরা বলেন, খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অপরাধ থেকে দূরে রেখে সুস্থ, সুন্দর ও শৃঙ্খলাপূর্ণ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ঝিনাইদহ জেলা পরিষদ প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট কেবল ক্রীড়া প্রতিযোগিতাই নয়, বরং জেলার ক্রীড়াঙ্গনে নতুন উদ্দীপনা সৃষ্টির একটি ইতিবাচক উদ্যোগ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd