• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহঃ / ১৭২ Time View
Update : শনিবার, ২৫ জুলাই, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, ঝিনাইদহঃ
মহান মুক্তিযুদ্ধের চেতনা সমুন্নত রাখা এবং বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণের চক্রান্তের প্রতিবাদে ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশের ঘোষণা দিয়েছে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদ। একই সঙ্গে ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্বরে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য প্রতিস্থাপনের দাবিও জানানো হয়েছে।
এ উপলক্ষে শনিবার (২৫ জুলাই) রাত ৮টায় ঝিনাইদহ শহরের ডা. কে. আহমেদ সড়কে অবস্থিত সিপিবি কার্যালয়ে গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের এক সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন জাতীয় গণফ্রন্টের ঝিনাইদহ জেলা সমন্বয়ক কমরেড নেহাল আহমেদ সোহেল।
সভায় বক্তব্য দেন বাংলাদেশের কমিউনিস্ট পার্টি (সিপিবি) ঝিনাইদহ জেলা কমিটির সাধারণ সম্পাদক কমরেড আবু তোয়াব অপু, সহকারী সাধারণ সম্পাদক সুজন বিপ্লব, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) জেলা আহ্বায়ক কমরেড অ্যাডভোকেট আসাদুল ইসলাম আসাদ এবং বাংলাদেশের বিপ্লবী কমিউনিস্ট লীগ ঝিনাইদহ জেলা সাধারণ সম্পাদক সাহিদুল এনাম পল্লব।
সভায় নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান চত্বরে নির্মিত ভাস্কর্য অপসারণের ঘটনা এবং সেটি অন্যত্র সরিয়ে নেওয়ার প্রশাসনিক সিদ্ধান্ত মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী। তারা এ সিদ্ধান্তের তাৎক্ষণিক প্রত্যাখ্যান জানিয়ে ভাস্কর্যটি ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্বরে প্রতিস্থাপনের দাবি জানান।
সভায় গৃহীত প্রস্তাব অনুযায়ী, মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে এবং ভাস্কর্যটি ঝিনাইদহ বাস টার্মিনাল সংলগ্ন চত্বরে প্রতিস্থাপনের দাবিতে আগামী ২৭ জুলাই (সোমবার) বিকেল ৪টায় ঝিনাইদহে একটি বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে।
এ সমাবেশে জাতীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, ছাত্র, যুব, কৃষক, ক্ষেতমজুর, শ্রমিক, নারী ও সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দসহ সর্বস্তরের জনগণকে অংশগ্রহণের জন্য গণতান্ত্রিক যুক্তফ্রন্ট জেলা পরিচালনা পরিষদের পক্ষ থেকে উদাত্ত আহ্বান জানানো হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd