• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৯:১৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

মালদ্বীপে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান হোটেল বিরিয়ানি মহলের শুভ উদ্বোধন।

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ / ১০৫ Time View
Update : শুক্রবার, ২২ মে, ২০২৬

মোঃ আল আমিন মালদ্বীপ প্রতিনিধিঃ
চারদিকে থই থই লোনা পানির মধ্যে ভারত মহাসাগরে বেসে উঠা বালি-কণায়,সৌন্দর্য আর সবুজতায় গড়ে উঠেছে মালদ্বীপ। ছোট্ট এই দেশটিতে পর্যটক ভিড়ের পাশাপাশি রয়েছে প্রায় এক লক্ষ বিশ হাজার প্রবাসী বাংলাদেশিদের কর্মসংস্থান ও অসংখ্য ব্যবসায়ী প্রতিষ্ঠান,এবং হোটেল রেস্তোরাঁ।
নীল সাগরের গর্জন শুনতে আশা অনেক বাংলাদেশী পর্যটক মালদ্বীপে সন্ধান করে মানসম্মত বাংলাদেশি রেস্টুরেন্ট। প্রবাসে ও বাঙালি সংস্কৃতি ও বাংলাদেশি খাবারের ঐতিহ্যকে ফিরিয়ে আনতে গতকাল বৃহস্পতিবার রাত নয়টার মালদ্বীপে রাজধানী মালের দিলবার মাগু এলিট মেডিক্যাল সংলগ্নে ফিতাকাটা দোয়া ও মোনাজাতের মাধ্যমে সুস্বাদু বাংলা খাবারের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্রবাসীদের পরিচিত মুখ মোঃ হাসানের পরিচালিত এ বিরিয়ানি হহলের শুভ উদ্বোধন করা হয়। বিরিয়ানি মহলের স্বত্বাধিকারী মালদ্বীপের নাগরিক মোঃ হাসানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বি এন পি সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক জনাব মোঃ খলিলুর রহমান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দলের দলের উপদেষ্টা মোঃ ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহ সভাপতি মোক্তার হোসেন সহ সভাপতি মোঃ ফারুক হোসেন যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ রবিউল আলম প্রবাসী অধিকারের মোঃ দুলাল আল মাইজভান্ডারি ও ব্যবসায়ী হারুন মিয়া প্রমুখ।
উদ্বোধন লগ্নে বিরিয়ানি মহলের স্বত্বাধিকারি ও পরিচালকের পক্ষে প্রবাসী ব্যবসায়ী ও যুবদল নেতা আঃ মান্নান বলেন , বাংলাদেশ থেকে আসা পর্যটক ও প্রবাসী বাংলাদেশীদের মাঝে বাংলা খাবারের ঐতিহ্য ধরে রাখতেই আমার বন্ধুর এই ক্ষুদ্র প্রচেষ্টা আশা করি সকলের দোয়া ও ভালবাসায় এগিয়ে যেতে পারমো। উদ্বোধনী অনুষ্ঠানে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন মদিনার জামাত মালদ্বীপ শাখার প্রতিষ্ঠাতা আহবায়ক মোঃ আল আমীন। দোয়া ও উদ্বোধনী অনুষ্ঠানে মেহমান হিসেবে আরো উপস্থিত ছিলেন ব্যবসায়ী মোঃ কামাল হোসেন যুবদল নেতা মোঃ মনির হোসেন মোঃ ইলিয়াস মোঃ পিয়াস সহ মালদ্বীপ বি এন পি যুবদল স্বেচ্ছাসেবক দলসহ অসংখ্য ব্যবসায়ী ও প্রবাসী পেশাজিবি বাংলাদেশীরা উপস্থিত ছিলেন। পরিশেষে উপস্থিত সকলকে নৈশভোজের মাধ্যমে উদ্বোধনী অনুষ্ঠানের সমাপ্ত ঘোষণা করেন প্রতিষ্ঠানের পরিচালক মোঃ হাসান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd