• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:০৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

ভোলায় জ্বালানি সংকটে বন্ধ হওয়ার পথে দুটি প্রতিষ্ঠান

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ / ২৩১ Time View
Update : রবিবার, ৫ এপ্রিল, ২০২৬

আশিকুর রহমান শান্ত ভোলা জেলা প্রতিনিধিঃ

উৎপাদন ও পরিবহন খাতে ব্যবহারের জন্য পর্যাপ্ত জ্বালানি তেল না পাওয়ায় ভোলা বিসিক শিল্প নগরীতে অবস্থিত মেসার্স খান ফ্লওয়ার মিল ও জেকে ট্রেডার্স নামে দুটি পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান বন্ধ হওয়ার পথে বলে দাবি করেছেন প্রতিষ্ঠানের মালিক মো.জামাল উদ্দিন খান। এতে তার কারখানার প্রায় ২ শতাধিক কর্মকর্তা-কর্মচারী কর্মহীন হওয়ার আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

শনিবার (৪ এপ্রিল) বিকেলে ভোলার খেয়াঘাট সড়কে অবস্থিত বিসিক শিল্প নগরীতে নিজ প্রতিষ্ঠানের সামনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব দাবি করেন জামাল উদ্দিন খান।

তিনি বলেন, ইতোমধ্যে আমাদের কাছে প্রয়োজনীয় মজুদ থাকা ডিজেল শেষ হয়েছে, বর্তমানে কোনো ডিজেল মজুদ নেই। তার পরিপ্রেক্ষিতে আমার নিকটবর্তী নদী ঘাট হতে আমার গুদামে, গাড়িতে গম উত্তোলনের জন্য কোনো ডিজেল নেই এবং দুটি প্রতিষ্ঠানের উৎপাদিত পণ্য ময়দা, ভূষি, মুড়ি ভোলার দক্ষিণ আইচা থেকে ইলিশা ফেরিঘাট পর্যন্ত এবং ভোলার আনাচে-কানাচে উৎপাদিত পণ্য নিজ পরিবহনের দ্বারা পৌঁছানো হয়। জামাল খান আরও বলেন, আজ থেকে যদি আমি ডিজেল সরবরাহ না পাই তাহলে ভোলা জেলার চরফ্যাশন, লালমোহন ও বিভিন্ন উপজেলায় আমার প্রতিষ্ঠানে উৎপাদিত পণ্য পৌঁছানো সম্ভব হবে না। ডিজেলের জন্য পণ্য উৎপাদন করতে না পারলে দুঃখের সাথে আমাকে বলতে হচ্ছে দুটি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীগণ কর্মহীন হয়ে যাবে। এছাড়া তিনি দাবি করেন, আমি ভোলার বিভিন্ন ফিলিং স্টেশনে ঘুরেও ডিজেল পাচ্ছি না, তারা আমাকে দিচ্ছে না। তার শিল্প প্রতিষ্ঠান দুটিকে টিকিয়ে রাখার জন্য সরকারের সহযোগিতাও কামনা করেন তিনি।

এসময় পণ্য উৎপাদনকারী ওই প্রতিষ্ঠানটিতে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীগণ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd