• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৮:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি

মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন

তানভীর সরদারঃ / ৬ Time View
Update : বুধবার, ২৯ জুলাই, ২০২৬

তানভীর সরদারঃ

ঝিনাইদহের মহেশপুর পৌরসভার কলেজ স্ট্যান্ড এলাকায় বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে সৃষ্ট অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে দাঁড়িয়েছে জেলা প্রশাসন।
বুধবার (২৯ জুলাই ২০২৬) ভোরে সংঘটিত এ অগ্নিকাণ্ডে কয়েকটি ক্ষুদ্র ব্যবসা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়। খবর পেয়ে ঝিনাইদহের জেলা প্রশাসক মো. নোমান হোসেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে নিয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন।
এ সময় তিনি ক্ষতিগ্রস্ত দোকান মালিক ও তাঁদের পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাঁদের ক্ষয়ক্ষতির খোঁজখবর নেন এবং জেলা প্রশাসনের পক্ষ থেকে সমবেদনা জানান।
পাশাপাশি ক্ষতিগ্রস্তদের মধ্যে আর্থিক সহায়তা প্রদান করা হয়। দ্রুত পুনর্বাসনের লক্ষ্যে সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় নির্দেশনাও দেন জেলা প্রশাসক।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক মো. নোমান হোসেন বলেন, “দুর্যোগ ও দুর্বিপাকের সময় মানুষের পাশে দাঁড়ানোই প্রশাসনের দায়িত্ব। ঝিনাইদহ জেলা প্রশাসন সবসময় জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে—ইনশাআল্লাহ।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd