তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
লেখকঃ আরিয়ান আহমেদ
“অন্তহীন”
আরিয়ান আহমেদ
যে ফুল কখনো ফোটেনি, তার গন্ধ ছড়ায় অনন্তকাল;
পায়ের চিহ্ন বালিতে মুছে গেল, তবু বার্তা রয়ে গেল তীরের সুরে।
ছোঁওয়ার আগে হারানো সেই হাত,
অনাবৃষ্টির ফাঁক গলে নামে অমর বৃষ্টি।
তোমার অভাবের ছায়া জমেছে এতটুকু,
যে শূন্যতা ভরিয়ে দেয় শতাব্দীর ক্যানভাস।
পাওয়া যেন তৃণের মতন ঝরে,
না-পাওয়া শিকড় গেঁথে থাকে চিরকাল।
না-পাওয়ার বেদনায় লেখা হয়
অন্তহীন কবিতা সব,
যে ভালোবাসা পূর্ণ হলো না কভু
সেই থাকে চিরসবুজ, অবিনশ্বর।
পেয়ে-ফেলা প্রেমের সুখ
দিনে দিনে হয় ম্লান,
কিন্তু যে আকাঙ্খা রইল অসম্পূর্ণ 
তারই গাথা শোনায় বিশ্ব জুড়ে বেদনার গান।
এই “না”-এর ফাঁক থেকেই জন্ম নেয়
শাশ্বত সব সৃষ্টির ছবি,
অসম্পূর্ণতাই তো প্রেমের
চিরন্তন কবি।