• মঙ্গলবার, ২৮ জুলাই ২০২৬, ০৬:৩২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

প্রবাসী বাংলাদেশিদের অধিকার রক্ষায় বিএনপি সবসময় পাশে থাকবে: আনোয়ার হোসেন খোকন

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ৫২ Time View
Update : বৃহস্পতিবার, ১৬ জুলাই, ২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ

প্রবাসী বাংলাদেশিদের অধিকার, মর্যাদা ও ন্যায্য স্বার্থ রক্ষায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময় সোচ্চার থাকবে বলে জানিয়েছেন দলের কেন্দ্রীয় নির্বাহী কমিটির আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আনোয়ার হোসেন খোকন। তিনি বলেন, বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসী বাংলাদেশিরা দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি। তাদের অধিকার ও কল্যাণ নিশ্চিত করা রাষ্ট্রের দায়িত্ব, আর সেই দাবিতে বিএনপি অতীতের মতো ভবিষ্যতেও প্রবাসীদের পাশে থাকবে।
তিনি বলেন, প্রবাসে দলের সাংগঠনিক ভিত্তিকে আরও সুসংহত ও শক্তিশালী করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে। পাশাপাশি দেশের গণতন্ত্র পুনরুদ্ধার, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি, ভোটাধিকার এবং মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠার আন্দোলনে প্রবাসী নেতাকর্মীদের আরও সক্রিয় ভূমিকা রাখার আহ্বান জানান তিনি।
বুধবার (১৫ জুলাই) মালদ্বীপের রাজধানী মালের সি বিল্ডিং অডিটোরিয়ামে মালদ্বীপ বিএনপির উদ্যোগে আয়োজিত এক কর্মী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন,সাধারণ সম্পাদক মোঃ জহিরুল ইসলাম সহসভাপতি মো. হোসেন সুমন, মো. সহ আলম, মো. ফারুক হোসেন, মো. এরশাদ মেল্লা, মো. আলমগীর মজুমদার, মো. বাবুল হোসেন, মো. আলতাফ হোসাইন ও মো. মুক্তার হোসেন। এছাড়া কর্মী সমাবেশে আরো বক্তব্য রাখেন, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক মো. শরিফুল ইসলাম যুগ্ন সাধারণ সম্পাদক সাংবাদিক মাহমুদুল হাসান কালাম ও সাংগঠনিক সম্পাদক মো. রফিকুল ইসলাম উপ প্রচার সম্পাদক মোঃ পিয়াস মালদ্বীপ স্বেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম মুন্না সাংগঠনিক সম্পাদক মোঃ মাহফুজুর রহমান ও প্রবাসী পেশাজীবি মোঃ আবু আহম্মেদ সেলিম মিয়া প্রমুখ।
মালদ্বীপ বিএনপি এবং এর অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মীর উপস্থিতিতে সমাবেশটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানটি যৌথভাবে সঞ্চালনা করেন সহসভাপতি ও সাংবাদিক ইমরান হোসেন তালুকদার এবং যুগ্ম সাধারণ সম্পাদক সাংবাদিক মো. রবিউল আলম।
বক্তারা বলেন, প্রবাসে বিএনপির সাংগঠনিক কার্যক্রম আরও সম্প্রসারণ, নতুন সদস্য সংগ্রহ, তৃণমূল পর্যায়ে সংগঠনকে শক্তিশালী করা, নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সমন্বয় বৃদ্ধি এবং দলীয় শৃঙ্খলা বজায় রেখে ঐক্যবদ্ধভাবে কাজ করার কোনো বিকল্প নেই। তারা প্রবাসী বাংলাদেশিদের বিভিন্ন সমস্যা, অধিকার ও কল্যাণে দলীয়ভাবে আরও কার্যকর ভূমিকা রাখার ওপরও গুরুত্বারোপ করেন।
সমাবেশে উপস্থিত নেতাকর্মীরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে দলের ঘোষিত কর্মসূচি বাস্তবায়ন এবং প্রবাসে সংগঠনকে আরও শক্তিশালী করতে ঐক্যবদ্ধভাবে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
সমাবেশ শেষে দেশ, জাতির শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ এবং বিশ্বের বিভিন্ন দেশে কর্মরত প্রবাসী বাংলাদেশিদের সুখ, নিরাপত্তা ও সফলতা কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd