• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৫৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

ঝিনাইদহে সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

তানভীর সরদারঃ / ৬৫ Time View
Update : মঙ্গলবার, ১ সেপ্টেম্বর, ২০২৬

তানভীর সরদারঃ
নানা আয়োজনের মধ্য দিয়ে ঝিনাইদহে অনলাইন সংবাদমাধ্যম সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বিকেলে ঝিনাইদহ পুরাতন ডিসি কোর্ট চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালি বের করা হয়। র‌্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ঝিনাইদহ প্রেসক্লাব চত্বরে গিয়ে শেষ হয়। পরে প্রেসক্লাব মিলনায়তনে   আলোচনা সভা ও কেক কাটার আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সবুজ বাংলা টিভির প্রতিষ্ঠাতা ও ঝিনাইদহ জেলা পরিষদের প্রশাসক অ্যাডভোকেট এম এ মজিদ ।
এ সময় সবুজ বাংলা টিভির সাংবাদিক ও প্রতিনিধিদের পাশাপাশি বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, অতিথি ও শুভানুধ্যায়ীরা উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বস্তুনিষ্ঠ, দায়িত্বশীল ও নিরপেক্ষ সাংবাদিকতার মাধ্যমে সাধারণ মানুষের কথা তুলে ধরার পাশাপাশি সমাজের ইতিবাচক পরিবর্তনে গণমাধ্যমকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। মানুষের কাছে সঠিক, নির্ভরযোগ্য ও সময়োপযোগী তথ্য পৌঁছে দিতে গণমাধ্যমকর্মীদের আরও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা।
সভায় সাংবাদিকতার বিভিন্ন দিক, গণমাধ্যমের দায়িত্ব ও জনস্বার্থে সংবাদ পরিবেশনের গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আলোচনা সভা শেষে অতিথি, সাংবাদিক ও শুভানুধ্যায়ীদের অংশগ্রহণে কেক কেটে সবুজ বাংলা টিভির ২য় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd