আব্দুল্লাহ আল মামুনঃ
রবিবার (০৬-০৯-২৬) সকাল ১১ টায় প্রিরনাথ স্কুল এন্ড কলেজ মাঠে ঝিনাইদহের হরিনাকুন্ডু
উপজেলা প্রশাসন ও উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের যৌথ উদ্যোগে এবং জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে এই প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
৫৩ তম বাংলাদেশ জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া প্রতিযোগিতা-২০২৬ এর উপজেলা পর্যায়ের খেলা দেশের বিভিন্ন উপজেলায় সেপ্টেম্বর ২০২৬-এর প্রথম সপ্তাহে উৎসবমুখর পরিবেশে উদ্বোধনী আয়োজনটি সম্পূর্ণ করেছে।
উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন
প্রধান অতিথি হিসেবে বক্তব্যে কোন কোন খেলা করানো হবে আলোচনা করেনঃ দাবা, কাবাডি, হ্যান্ডবল ও সাঁতার। বালক ও বালিকা পৃথক বিভাগে শিক্ষার্থীরা অংশগ্রহণ করছে।
উপজেলা পর্যায়ে বিজয়ী প্রতিযোগীরা পরবর্তীতে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পাবে।