• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১০:৫৭ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়! বাংলাদেশের হাইকমিশনারের সঙ্গে মালদ্বীপের স্পিকারের সাক্ষাৎ, সংসদীয় বন্ধুত্ব গ্রুপ গঠনের প্রস্তাব

তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ১৩০ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় প্রয়াত বাবার স্মৃতিকে ধরে রাখতে শিক্ষার্থীদের মাঝে ৬৫০ টি বিভিন্ন প্রজাতির গাছের চারা বিনামূল্যে বিতরণ করেছেন তার ছেলে সাইফুল ইসলাম। পরিবেশের ভারসাম্য রক্ষা ও শিক্ষার্থীদের মধ্যে বৃক্ষরোপণের অভ্যাস গড়ে তুলতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) উপজেলার ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে সাইফুল প্রযুক্তি নার্সারির উদ্যোগে এ চারা বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। নার্সারিটির প্রতিষ্ঠাতা মরহুম হোসেন আলীর স্মরণে তার ছেলে এ উদ্যোগ নেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী অফিসার মো. আনোয়ার হোসাইন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা সাবরিনা আফরিন ও উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ছোট দলুয়াগাছ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছা. সুলতানা পারভীন।
অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষার্থীদের হাতে বিভিন্ন প্রজাতির গাছের চারা তুলে দেওয়া হয়। পাশাপাশি গাছের চারা রোপণ ও নিয়মিত পরিচর্যার বিষয়ে শিক্ষার্থীদের উৎসাহিত করা হয়।

আয়োজকরা জানান, প্রয়াত বাবার স্মৃতিকে শুধু আনুষ্ঠানিকভাবে স্মরণ না করে তার নামে পরিবেশের জন্য কিছু করার চিন্তা থেকেই এই উদ্যোগ নেওয়া হয়েছে। শিক্ষার্থীদের হাতে গাছের চারা তুলে দিয়ে তাদের নিজ বাড়ি ও আশপাশের এলাকায় সেগুলো রোপণের আহ্বান জানানো হয়েছে।

বক্তারা বলেন, একটি গাছ শুধু পরিবেশের ভারসাম্যই রক্ষা করে না, ভবিষ্যৎ প্রজন্মের জন্যও নিরাপদ ও বাসযোগ্য পরিবেশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই শিক্ষার্থীদের ছোটবেলা থেকেই বৃক্ষরোপণ ও গাছের পরিচর্যায় সম্পৃক্ত করা প্রয়োজন।

তারা আরও বলেন, ব্যক্তিগত উদ্যোগে এমন কার্যক্রম সমাজের অন্যদেরও বৃক্ষরোপণে উৎসাহিত করবে। বিশেষ করে বাবাকে স্মরণ করার এমন উদ্যোগ পরিবেশ রক্ষার পাশাপাশি সামাজিকভাবেও ইতিবাচক ভূমিকা রাখবে।

সাইফুল ইসলাম বলেন, আমার বাবাও প্রতিবছর গাছের চারা বিতরণ করতেন মানুষের মাঝে, বাবা মারা যাওয়ার পর থেকে আমি প্রতিবছর শিক্ষার্থীদের মাঝে এই গাছের চারা দিয়ে আসছি, আমি যতদিন বেঁচে আছি চেস্টা করবো এই কার্যক্রম অব্যাহত রাখার।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd