• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা

সরুজ বাঙ্গালিঃ / ১৩ Time View
Update : বুধবার, ৯ সেপ্টেম্বর, ২০২৬

সরুজ বাঙ্গালিঃ

ঝিনাইদহের হরিণাকুণ্ডু উপজেলার ভায়না ইউনিয়নে মোলাম উদ্দিন (৫০) নামে এক ইউপি সদস্যকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। বুধবার (৯ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার কালিশংকরপুর গ্রামে এ হামলার ঘটনা ঘটে।
নিহত মোলাম উদ্দিন উপজেলার ১ নম্বর ভায়না ইউনিয়নের কালিশংকরপুর গ্রামের মৃত আবুল মণ্ডলের ছেলে। তিনি ভায়না ইউনিয়ন পরিষদের নির্বাচিত সদস্য হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
পারিবারিক সূত্রে জানা যায়, বুধবার রাতের দিকে মোলাম উদ্দিন বাড়ির কাছাকাছি এলাকায় অবস্থান করছিলেন। এ সময় আগে থেকে ওত পেতে থাকা কয়েকজন দুর্বৃত্ত তার ওপর হামলা চালায়। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে তাকে উপর্যুপরি কোপালে তিনি গুরুতর আহত হয়ে মাটিতে পড়ে যান। পরে হামলাকারীরা ঘটনাস্থল থেকে চলে যায়।
স্থানীয়রা ও পরিবারের সদস্যরা গুরুতর আহত অবস্থায় মোলাম উদ্দিনকে উদ্ধার করে প্রথমে স্থানীয়ভাবে চিকিৎসার উদ্যোগ নেন। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। তবে হাসপাতালে নেওয়ার পথেই তার মৃত্যু হয় বলে চিকিৎসক জানিয়েছেন।
হরিণাকুণ্ডু থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাসুম খান জানান, পূর্বশত্রুতার জের ধরে প্রতিপক্ষের লোকজন মোলাম উদ্দিনের ওপর হামলা চালিয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। গুরুতর আহত অবস্থায় তাকে কুষ্টিয়া মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ওসি আরও জানান, লাশ পুলিশের হেফাজতে পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করা হবে। ময়নাতদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর ব্যবস্থা করা হবে। এ ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।
এদিকে ইউপি সদস্য মোলাম উদ্দিনের নিহতের খবর ছড়িয়ে পড়লে এলাকায় শোক ও উত্তেজনা দেখা দেয়। তবে বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
হামলার প্রকৃত কারণ, জড়িতদের পরিচয় ও ঘটনার বিস্তারিত তদন্তের পর জানা যাবে বলে পুলিশ জানিয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd