• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৫ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ / ২৪ Time View
Update : সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

রমজান আলী, মধুখালী (ফরিদপুর) প্রতিনিধিঃ

সারাদেশে বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফরিদপুরের মধুখালীতে প্রায় দুই কিলোমিটার সড়কের দু’পাশ জুড়ে ১ হাজার তালগাছের চারা রোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে।
৭ সেপ্টেম্বর ২০২৬খ্রি. সোমবার দুপুর ১২টায় উপজেলার মেগচামী ইউনিয়নের গোপিনাথপুর থেকে নরকোনার দুই বিলের মাঝখানের সড়কের উভয় পাশে এ বৃক্ষ রোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাসুদুর রহমান, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. আব্দুল আলিম মানিক, পৌর বিএনপির সভাপতি মো. হায়দার আলী মোল্লা, সাধারণ সম্পাদক মো. ইয়াসিন বিশ্বাস, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ শরিফুল ইসলাম ফকির, মিহির কুমার বাবলু, উপজেলা জামায়াতে আমির মাওলানা আলিমুজ্জামান জামান, উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. মাহবুব এলাহী এবং মেগচামী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. সাব্বির উদ্দিন শেখ। এ ছাড়া উপজেলা যুবদলের সদস্য সচিব মো. তারিকুল ইসলাম এনামুল, উপজেলা কৃষক দলের সদস্য সচিব মো. তানভীর আহমেদ শিমুল, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মো. জহিরুল ইসলাম লিটন, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মো. সাদ্দাম আরেফিন, উপজেলা বিএনপির অর্থ সম্পাদক আলী মুনসুর দাউদসহ বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা পরিবেশের ভারসাম্য রক্ষা, সবুজায়ন বৃদ্ধি এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য সুন্দর ও বাসযোগ্য পরিবেশ গড়ে তুলতে বেশি বেশি গাছ লাগানোর আহ্বান জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd