• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ / ২৭ Time View
Update : মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিদপুর) প্রতিনিধিঃ

ফরিদপুরের মধুখালীতে প্রাথমিক বিদ্যালয় গুলোতে হলদে পাখির সম্প্রসারণের লক্ষ্যে ও মাধ্যমিক বিদ্যালয়ে  গার্লস গাইড গঠন সংক্রান্ত মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
৮ সেপ্টেম্বর মঙ্গলবার ২০২৬খ্রি. বেলা ১১ টায় উপজেলা মিলনায়তনে বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশন মধুখালী উপজেলা কর্তৃক এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ গার্লস গাইড অ্যাসোসিয়েশনের উপজেলা কমিশনার খাদিজা সুলতানার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মধুখালী উপজেলা নির্বাহী কর্মকর্তা মাসুদুর রহমান, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  বাংলাদেশ গার্লস গাইডের ফরিদপুর ও আঞ্চলিক ট্রেজারার ও জেলা কমিশনার রেহেনা জাহান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুল আওয়াল আকন, উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার রুপা ঘোষ, হাজী আব্দুর রহমান আব্দুল করিম ডিগ্রী কলেজের শিক্ষিকা মেহেরুন নেছা,গার্লস গাইড অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক সন্ধ্যা রানী।
অনুষ্ঠানটি উপস্থাপনা করেন বাগাট উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষিকা শান্তা সাহা।
অনুষ্ঠানের মধুখালী মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় এর হলদে পাখির দল উপজেলার পরিচিতি তুলে ধরে জারি গান পরিবেশন করে সবাইকে আনন্দ দেয়। এতে খুশি হয়ে প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাসুদুর রহমান হলদে পাখিদের সাথে ছবি তোলেন এবং পাখিদের পুরস্কৃত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd