• শুক্রবার, ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:০৪ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম মধুখালীতে বৃক্ষরোপণ কর্মসূচীর আওতায় গোপিনাথপুর-নরকোনা রাস্তার উভয় পাশে তালের চারা রোপণ ঝিনাইদহে বুদ্ধিপ্রতিবন্ধী ব্যক্তি নিখোঁজ, পরিবারের উদ্বেগ মহেশপুর থানা পুলিশের অভিযানে ৩ জন ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেপ্তার হরিণাকুন্ডুতে ৫৩ তম জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের গ্রীষ্মকালীন ক্রীড়া উদ্বোধন প্রতিযোগিতা-২০২৬ মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

মধুখালীতে ভ্রাম্যমান আদালত পরিচালনার মাধ্যমে জরিমানা

রমজান আলী, মধুখালী(ফরিূপুর) প্রতিনিধিঃ / ৬১ Time View
Update : শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬

রমজান আলী, মধুখালী(ফরিূপুর) প্রতিনিধিঃ
ফরিদপুরের মধুখালী বাজারে শুক্রবার বেলা ১১ টা হতে ১২ টা পর্যন্ত ভ্রাম্যমান আদালত পরিচালনা করা হয়েছে।
এ অভিযানে খাবার হোটেল, মিষ্টির দোকানে নোংরা ও অস্বাস্থ্যকর পরিবেশ ও অন্যান্য কারনে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর ৫৩ ধারা মোতাবেক জরিমানা করা হয়েছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, মধুখালী বাজারের হোটেল ও মিষ্টির দোকানগুলোতে অস্বাস্থ্যকর পরিবেশ থাকার কারনে উপজেলা প্রশাসন শুক্রবার বেলা ১১ টার দিকে মধুখালী বাজারে ভ্রাম্যান আদালত পরিচালনা করেন। এ সময় মধুখালী বাজারের মহিদ হোসেনের মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী  করায় ২০ হাজার টাকা,দিপিক কুমার এর মিষ্টির দোকানে নোংরা পরিবেশে মিষ্টি রাখা ও তৈরী করার কারনে ১০ হাজার টাকা, মধুখালী কনফেকশনারী এর মালিক পরান সাহাকে  খোলা অবস্থায় নোংরা পরিবেশে মিষ্টি রাখায় ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের পরিচালনা করেন মধুখালী উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান। এ সময় উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডাঃ কে.এম তানজির নাঈম,উপজেলা স্যানিটারী ইনস্পেক্টর ফয়েজ মোহাম্মদ ফিরোজ,মধুখালী থানার উপ পরিদর্শক মাহমুদুল হাসান,মধুখালী পৌরসভার হিসাবরক্ষক মো. রাজিব হোসেন, কনজারভেঞ্জী মো. রফিকুল ইসলামসহ উপজেলা প্রশাসনের কর্মচারী ও থানা পুলিশের সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd