• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:৪০ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

ঝিনাইদহে নির্বাচনী  ইশতেহার বাস্তবায়ন নিয়ে প্রেস ব্রিফিং এড়িয়ে এনজিও’র মিটিংয়ে জেলা প্রশাসক 

এম এ  কবীর,  ঝিনাইদহঃ / ২২৬ Time View
Update : বুধবার, ১৩ মে, ২০২৬

এম এ  কবীর,  ঝিনাইদহঃ

ঝিনাইদহে সদ্য যোগদান করা জেলা প্রশাসক নোমান হোসেনকে নিয়ে আলোচনা ও সমালোচনার জন্ম হয়েছে। দায়িত্ব গ্রহণের পর থেকেই নানা বিষয়ে বিতর্কের মুখে থাকা এই কর্মকর্তার বিরুদ্ধে এবার সাংবাদিকদের এড়িয়ে চলা এবং  সরকারি দায়িত্ব পালনে অবহেলার অভিযোগ উঠেছে ।

বুধবার তথ্য মন্ত্রণালয়ের উদ্যোগে বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন সম্পর্কিত একটি প্রেস ব্রিফিং জেলা শিল্পকলা অডিটোরিয়ামে দুপুর ১১ টায় অনুষ্ঠিত হয়। জেলা তথ্য অফিসের এই আয়োজনে জেলার সিনিয়র সাংবাদিকসহ সকল প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার প্রতিনিধিরা  উপস্থিত হলেও  জেলা প্রশাসক নোমান হোসেন অংশ নেননি ।

অভিযোগ উঠেছে, ব্রিফিং চলাকালীন সময়ে জেলা প্রশাসক শহরের ফুডসাফারি মিলনায়তনে  একটি এনজিওর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন ।

এ ঘটনায় সাংবাদিকরা ক্ষোভ প্রকাশ করে বলেছেন, সরকারের গুরুত্বপূর্ণ কর্মসূচি বাদ দিয়ে এবং  সাংবাদিকদের অপমান করে এনজিওর অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি ভালো কাজ করেননি।

সাংবাদিকরা বলছেন, সরকারের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন নিয়ে আয়োজিত ব্রিফিং ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ । তিনি এ জেলায় যোগদানের পর থেকে রহস্যজনক কারণে সাংবাদিকদের এড়িয়ে চলছেন।

জেলার ভুক্তভোগী মহলের মতে , সদ্য যোগদান করেই এ ধরনের কর্মকান্ড প্রশাসনের ভাবমূর্তিকে প্রশ্নবিদ্ধ করছে। সরকারি কর্মসূচিকে উপেক্ষা করে এনজিও অনুষ্ঠানে অংশ নেওয়ার ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমেও চলছে নানা সমালোচনা।

এ বিষয়ে জেলা প্রশাসক নোমান হোসেন বলেন, ওই অনুষ্ঠানে জেলা প্রশাসকে থাকতে হবে এমন কোন নির্দেশনা নেই। অতিরিক্ত জেলা প্রশাসক পর্যায়ের একজন কর্মকর্তা থাকলেই হবে, সে কারণে আমি অংশগ্রহণ করিনি ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd