• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ১১:১৯ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ / ৯ Time View
Update : রবিবার, ১ নভেম্বর, ২০২৬

মিজানুর রহমান মিন্টু, পঞ্চগড় জেলা প্রতিনিধিঃ

পঞ্চগড়ের তেঁতুলিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে রাতের আঁধারে জমিতে থাকা অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগী মো. আলী আকবর (৬০) তেঁতুলিয়া মডেল থানায় লিখিত অভিযোগ করেছেন। তবে অভিযোগ অস্বীকার করে জমির মালিকানা ও দীর্ঘদিনের ভোগদখলের দাবি করেছেন অভিযুক্ত রবিউল ইসলাম।

অভিযুক্তরা হলেন—মো. রবিউল ইসলাম (৫০), মোছা. আছমা (৪০), মোছা. তহুরা (৬৫), মো. আদনান (২০), মো. আবু সাঈদ (২০)সহ অজ্ঞাতনামা আরও ৭ থেকে ৮ জন। তাঁরা সবাই উপজেলার মাথাফাটা এলাকার বাসিন্দা।

লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, তেঁতুলিয়া উপজেলার মাথাফাটা মৌজার এসএ ২৪০ নম্বর খতিয়ানের ৬৬৩ নম্বর দাগে ৬৪ শতক জমির পৈতৃক মালিকানা দাবি করে দীর্ঘদিন ধরে ভোগদখল ও চাষাবাদ করে আসছেন আলী আকবর। চলতি আমন মৌসুমে ওই জমিতে ধান রোপণ ও পরিচর্যা করেন তিনি। এদিকে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আদালতে এনজিআর-৩৪/২৬ (T) নম্বরে মামলা দায়ের করে।

অভিযোগে আরও বলা হয়, গত ৮ সেপ্টেম্বর ২০২৬ তারিখে মামলার শুনানির দিন ধার্য ছিল। তবে আদালতে প্রয়োজনীয় কাগজপত্র উপস্থাপন করতে না পারায় পরবর্তী শুনানির তারিখ আগামী ১৭ নভেম্বর নির্ধারণ করা হয়।

ভুক্তভোগী আলী আকবরের দাবি, আদালতে বিষয়টি বিচারাধীন থাকা অবস্থায় গত ১ নভেম্বর দিবাগত রাত আনুমানিক ২টা থেকে ৩টার মধ্যে অভিযুক্তরা দলবদ্ধ হয়ে তাঁর জমির অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নিয়ে যান। এতে তাঁর প্রায় দুই লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন তিনি। সকালে বাজারে যাওয়ার পর স্থানীয়দের মাধ্যমে বিষয়টি জানতে পারেন। জমির ধান উদ্ধারের পাশাপাশি ন্যায়বিচারের জন্য প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন তিনি।

তবে অভিযোগ অস্বীকার করে অভিযুক্ত রবিউল ইসলাম বলেন, ‘যে জমি নিয়ে অভিযোগ করা হচ্ছে, সেই জমি আমি প্রায় ৫০ বছর ধরে ভোগদখল করে আসছি। জমির কাগজপত্র আমার সঠিক রয়েছে। আমি নিজেই ওই জমিতে ফসল আবাদ করেছি। সম্প্রতি ধান কাটার যে ঘটনা ঘটেছে, সেই ধানও আমি চাষ করেছি এবং নিজের ধান নিজেই কেটে নিয়ে এসেছি।’

তিনি আরও দাবি করেন, প্রতিপক্ষ অন্য কাগজপত্রের ভিত্তিতে জমির মালিকানা দাবি করছে, যা তাঁর মতে সঠিক নয়। এ নিয়ে থানায় অভিযোগ ও বিভিন্ন মামলা-মোকদ্দমা হয়েছে বলেও দাবি করেন তিনি। তাঁর অভিযোগ, প্রতিপক্ষ জোরপূর্বক জমি দখলের চেষ্টা করছে এবং এলাকায় আরও কয়েকটি জমি নিয়েও একই ধরনের বিরোধ রয়েছে।

এ বিষয়ে তেঁতুলিয়া মডেল থানার পুলিশ জানায়, অভিযোগটি আমলে নিয়ে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd