• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

শাহনেওয়াজ উজ্জ্বল শিশির এর “মানুষ জাতি” কবিতা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ১১১ Time View
Update : শুক্রবার, ১০ এপ্রিল, ২০২৬

তানভীর সরদার,নিজস্ব প্রতিনিধিঃ

লেখকঃশাহনেওয়াজ উজ্জ্বল শিশির

মানুষ জাতি
শাহনেওয়াজ উজ্জ্বল শিশির

আমরা একই মানুষ জাতি
নিজের ভাবনা ভাবি,
লোক দেখানো নামাজ পড়ে
জান্নাত করি দাবী।

অন্যের সফলতা দেখলে সবাই
হিংসা করে থাকি,
একে অন্যের মধ্যে সবাই
বিবাদ বিচ্ছেদ রাখি।।

সত্য – মিথ্যার লড়াই চলে
মৃত্যু রেখে বাজি,
লোক দেখানো হজ্ব করে
নামটা রাখি হাজ্বী।

আমরা সবাই মানুষ জাতি
সুদের পথে চলি,
মায়ের সঙ্গে জিনা করা
হয়তো সবাই ভুলি।।

গীবত সবার চলার সাথী
মুখে মুখে রাখি,
গীবত করে আমরা মানুষ
হয়তো মজাই থাকি।

উচ্চ শিক্ষিত হয়ে সবাই
পাপের পাহাড় গড়ি,
নিজের ভাবনা ভাবতে সবাই
ঘুষের টাকা ধরি।

সত্য-মিথ্যা বিভেদ ভুলি
মিথ্যাকে করি জয়ী,
সত্ মানুষের ক্ষতি করি
আমলে নিয়ে সহি।

পশু হয় প্রভু ভক্ত
পশু সত্য সতি,
মানুষ জাতি বেইমান জাতি
যাইনা বোঝা মতি।

মানুষ জাতির বিষাক্ত বিষে
দংশনে হয় ক্ষতি,
দংশন করলে মৃত্যু হবে
বাঁচার নাই গতি।

মানুষ জাতির শৈশব কাল
পরম সুখের শান্তি,
মায়ের বুকে মাথা রেখে
কাটায় শিশু ক্লান্তি।

যৌবন বয়সে মানুষ জাতি
মায়ের কদর ভুলি,
নিজের ভাবনা ভাবতে গিয়ে
সঙ্গী ঘরে তুলি।

বৃদ্ধ বয়সে মানুষ জাতি
পশুর মতো বাঁচি,
মৃত্যু কখন ডাক দিবে
সেই প্রতিক্ষায় থাকি।।

মৃত্যু হলে ভব চিন্তা
সবই হবে মাটি।
পাপ পূণ্যের বিচার হবে
হাশরের মাঠ ঘাঁটি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd