• সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১২:৫৫ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

ঝিনাইদহে পাম্পে দীর্ঘ লাইন, মিলছে না পর্যাপ্ত তেল কৃত্রিম সংকট নিরসনে প্রশাসনের সহযোগিতা চান গ্রাহকরা

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৪০৭ Time View
Update : সোমবার, ১৬ মার্চ, ২০২৬

তানভীর সরদার,নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহ জেলার ৬টি উপজেলার বিভিন্ন তেল পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে দেখা যাচ্ছে বিশেষ করে শহরের হামদহ রেজাউল ফিলিং স্টেশন, শহরের পায়রা চত্বরের মেসার্স এম.এ. কাশেম ফিলিং স্টেশন, বিষয়খালী ইউছুপ ফিলিং স্টেশনসহ জেলার সকল ফিলিং স্টেশনে মোটরসাইকেল ও অন্যান্য যানবাহনের চালকদের। অনেক সময় ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করেও পর্যাপ্ত তেল পাচ্ছেন না বলে অভিযোগ করেছেন গ্রাহকরা। এতে ভোগান্তিতে পড়েছেন সাধারণ মানুষ ও পরিবহন চালকেরা।

স্থানীয় সূত্রে জানা গেছে, সাম্প্রতিক সময়ে কয়েকটি পেট্রোল পাম্পে তেলের সরবরাহ কমে যাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। তবে অনেক গ্রাহকের অভিযোগ, এটি প্রকৃত সংকট নয়; বরং কৃত্রিমভাবে তেল সরবরাহ কমিয়ে দেওয়ার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে।

তেল নিতে আসা কৃষক হোসেন আলী বলেন, “অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের সময় ও কাজÑদুটোই নষ্ট হচ্ছে।”

তেল নিতে আসা মোটরসাইকেল চালক নয়ন হোসেন বলেন, “অনেকক্ষণ লাইনে দাঁড়িয়ে থেকেও ঠিকমতো তেল পাওয়া যাচ্ছে না। এতে আমাদের সময় ও কাজÑদুটোই নষ্ট হচ্ছে।”

আরেক মোটরসাইকেল চালক মিলন হোসেন বলেন, “প্রতিদিনই একই অবস্থা। পাম্পে এসে দেখি লম্বা লাইন। কখন তেল পাওয়া যাবে তারও কোনো নিশ্চয়তা নেই।”

বাবুল হোসেন নামের আরেক গ্রাহক জানান, “আমরা চাই প্রশাসন বিষয়টি গুরুত্ব দিয়ে দেখুক। যদি কোথাও কৃত্রিম সংকট তৈরি করা হয়ে থাকে, তাহলে দ্রুত ব্যবস্থা নেওয়া প্রয়োজন।”

এদিকে ভুক্তভোগী গ্রাহকরা দ্রুত এই সমস্যার সমাধানে প্রশাসনের সার্বিক সহযোগিতা কামনা করেছেন। তাদের দাবি, জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক রাখা এবং কোনো ধরনের কৃত্রিম সংকট সৃষ্টি হলে তা কঠোরভাবে দমন করা হোক।
সংশ্লিষ্ট কর্তৃপক্ষের নজরদারি বাড়ালে পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে মনে করছেন স্থানীয়রা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd