• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

সাংবাদিক  মনিরুজ্জামান মনির জানাজা সম্পন্ন; আলী আজম মোহাম্মদ আবু বকরের শো’ক

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ৫১৪ Time View
Update : শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬

 তানভীর সরদার, নিজস্ব প্রতিনিধিঃ
​বাংলাদেশ প্রেসক্লাব ঝিনাইদহ জেলা শাখার সম্মানিত সদস্য ও বিশিষ্ট সাংবাদিক মনিরুজ্জামান মনির জানাজার নামাজ সম্পন্ন হয়েছে। মরহুমের জানাজায় রাজনৈতিক ব্যক্তিত্ব, সাংবাদিক সমাজ ও স্থানীয় সাধারণ মানুষের ঢল নামে।
​জানাজায় অংশগ্রহণ করেন ঝিনাইদহ-২ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য (আলী আজম মোহাম্মদ আবু বকর)। জানাজা পূর্ব সংক্ষিপ্ত বক্তব্যে এমপি আবু বকর বলেন, “মনিরুজ্জামান মনি ছিলেন একজন নির্ভীক সংবাদকর্মী। তাঁর মৃ’ত্যু’তে ঝিনাইদহের সাংবাদিকতা জগতে এক অপূরণীয় ক্ষতি হলো। আমরা একজন সজ্জন ব্যক্তিকে হারালাম।”
​
জানাজায় সংসদ সদস্য ছাড়াও উপস্থিত ছিলেন,বাংলাদেশ প্রেস ক্লাব  ঝিনাইদহ জেলা শাখার সভাপতি সাংবাদিক স্বপন মাহমুদ, সাধারণ সম্পাদক সাকিবুল ইসলাম লাবু, প্রচার সম্পাদক তানভীর সরদারসহ  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ এবং বাংলাদেশ প্রেসক্লাবের জেলা ও উপজেলা পর্যায়ের সাংবাদিকগণ।
​ জানাজা শেষে মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। মোনাজাতে উপস্থিত সকলেই মরহুমের শো’কস’ন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন।
​উল্লেখ্য, সাংবাদিক মনিরুজ্জামান মনি দীর্ঘদিন ধরে ঝিনাইদহে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার সাথে যুক্ত ছিলেন। তাঁ’র মৃ’ত্যু’তে এলাকায় শো’কে’র ছা’য়া নেমে এসেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd