• সোমবার, ০১ জুন ২০২৬, ০৯:০১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
রামিসা হত্যা মামলায় আসামির সর্বোচ্চ সাজা চাওয়া হবে: আইনমন্ত্রী মসজিদগুলোতে বেহেশতের টিকিট বিক্রির জন্য ইমাম নিয়োগ দেওয়া হচ্ছে- আইনমন্ত্রী আইসি জামিল আহমেদ যোগদানের পর বদলে গেছে আইনশৃঙ্খলার চিত্র, ডাকাতির ঘটনা ছাড়াই পার হলো টানা দুই ঈদ বিবাহিত- অবিবাহিত ফুটবল ম্যাচ,চ্যাম্পিয়ন অবিবাহিতরা ঝিনাইদহে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী পালিত শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা, দোয়া মাহফিল ও খাবার বিতরণ ঝিনাইদহে ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসবমুখর পরিবেশে ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে। খেজুর গাছ মার্কায় শ্রমিকদের জোয়ার, ভোটের মাঠে এগিয়ে মুক্তার শাহ্ দুঃসময়ের কাণ্ডারী, জুলাই আন্দোলনে সক্রিয় ভূমিকা রাখা তরুণ সমাজসেবক মনির চেয়ারম্যান পদে আলোচনায় এনসিপিরি আয়ের প্রধান উৎস চাঁদাবাজি-রাশেদ খাঁন

দেশনেত্রীর বিদায়ে ঝিনাইদহে বিএনপি কার্যালয়ে জামায়াত আমিরের শোক স্বাক্ষর

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ / ১৬৭ Time View
Update : শনিবার, ৩ জানুয়ারি, ২০২৬

তানভীর সরদার নিজস্ব প্রতিনিধিঃ
দেশ হারিয়েছে তার আপসহীন কাণ্ডারিকে।, তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারা দেশের মতো শোকে স্তব্ধ ঝিনাইদহ। নেত্রীকে শেষ শ্রদ্ধা জানাতে এক নজিরবিহীন ভ্রাতৃত্ববোধের দৃশ্য দেখল জেলাবাসী।
শুক্রবার বিকেলে ঝিনাইদহ জেলা বিএনপি কার্যালয়ে এক আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়। বেগম খালেদা জিয়ার স্মরণে খোলা শোক বইতে স্বাক্ষর করতে উপস্থিত হন বাংলাদেশ জামায়াতে ইসলামীর জেলা নেতৃবৃন্দ। জামায়াতে ইসলামী মনোনীত ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী ও জেলা আমির আলী আজম মোঃ আবু বকর।
সেসময় উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সভাপতি ও ঝিনাইদহ-২ আসনের সংসদ সদস্য পদপ্রার্থী অ্যাডভোকেট এম এ মজিদ।
আলী আজম মোঃ আবু বকর (জেলা আমির জামায়াতে ইসলামী) বলেন- “বেগম খালেদা জিয়া ছিলেন গণতন্ত্রের অতন্দ্র প্রহরী। তাঁর চলে যাওয়া দেশের রাজনীতির এক অপূরণীয় ক্ষতি।”
শোক বইতে স্বাক্ষর শেষে জামায়াত ও বিএনপির নেতৃবৃন্দ একে অপরের সঙ্গে শোক বিনিময় করেন। সেখানে উপস্থিত সাধারণ নেতাকর্মীদের চোখে ছিল অশ্রু। অ্যাডভোকেট এম এ মজিদ জামায়াত নেতৃবৃন্দকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই শোকের মুহূর্তে দেশপ্রেমিক শক্তিগুলোর ঐক্যই আমাদের শক্তি।
স্বাক্ষর অনুষ্ঠানে জেলা বিএনপি ও জামায়াতের শীর্ষ পর্যায়ের নেতৃবৃন্দসহ অঙ্গ-সংগঠনের বিপুল সংখ্যক কর্মী উপস্থিত ছিলেন। কার্যালয়ের সামনে জড়ো হওয়া হাজারো মানুষের মুখে ছিল প্রিয় নেত্রীর স্মৃতিচারণ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd