• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৮:০৬ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাটির স্টেডিয়ামে হা-ডু-ডু খেলার আয়োজন, তেঁতুলিয়ায় দর্শকদের উপচেপড়া ভিড় জনপ্রতিনিধিত্ব নয় পেশা, জনসেবাই লক্ষ্য, ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার

নওয়াব আলী, মাগুরাঃ / ১০ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

নওয়াব আলী, মাগুরাঃ
মাগুরার মহম্মদপুর উপজেলায় মধুমতি নদী থেকে আনুমানিক ৬০ বছর বয়সী এক অজ্ঞাত পরিচয় নারীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
​আজ ৩ নভেম্বর মঙ্গলবার সকালে উপজেলার দীঘা ইউনিয়নের শিরগ্রাম গোরস্থানের বিপরীত পাশে মধুমতি নদীতে মরদেহটি ভাসতে দেখেন স্থানীয় বাসিন্দারা। পরে তারা পুলিশকে খবর দেন।
​খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে। মৃত নারীর গলায় তুলসীর মালা থাকায় তিনি হিন্দু সম্প্রদায়ের হতে পারেন বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। তবে এখন পর্যন্ত তার কোনো পরিচয় পাওয়া যায়নি।
​এ বিষয়ে মহম্মদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম. শামীম আহমেদ জানান, বিষয়টি নৌপুলিশ, সিআইডি ও পিবিআইকে অবহিত করা হয়েছে। মরদেহটি ময়নাতদন্তের জন্য মাগুরা সদর হাসপাতালের মর্গে পাঠানো হচ্ছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।

 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd