• বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:১১ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
মাটির স্টেডিয়ামে হা-ডু-ডু খেলার আয়োজন, তেঁতুলিয়ায় দর্শকদের উপচেপড়া ভিড় জনপ্রতিনিধিত্ব নয় পেশা, জনসেবাই লক্ষ্য, ফাঁসিয়াখালীতে চেয়ারম্যান প্রার্থী আব্দুস ছালাম মহম্মদপুরে মধুমতি নদী থেকে অজ্ঞাত পরিচয় বৃদ্ধার লাশ উদ্ধার মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময়

মালদ্বীপে ফেনীর দুই বিএনপি নেতাকে প্রবাসী বিএনপির সংবর্ধনা

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ / ১৩ Time View
Update : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬

মোঃ আল আমিন, মালদ্বীপ প্রতিনিধিঃ

ব্যক্তিগত সফরে মালদ্বীপে আগত ফেনী সদর উপজেলা বিএনপির সদস্য সচিব আমান উদ্দিন কায়সার সাব্বির ও ফেনী জেলা বিএনপির সদস্য নুর হোসেন সেলিমকে সংবর্ধনা দিয়েছে ফেনী জেলা মালদ্বীপ প্রবাসী বিএনপির নেতৃবৃন্দ।

গতকাল রোববার রাত ৯টায় মালদ্বীপের রাজধানী মালের চিংচং রেস্তোরাঁয় এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির সভাপতি মো. খলিলুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মালদ্বীপ বিএনপির প্রধান উপদেষ্টা মো. ফারুক হোসেন, সাধারণ সম্পাদক মো. জহিরুল ইসলাম, সহসভাপতি মো. শাহ আলম, ফারুক হোসেন, মো. মোক্তার হোসেন, মো. রহিম মিয়া, মোঃ শাহ আলমসহ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ। এ সময় বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরাও উপস্থিত ছিলেন।
এ সময় আরো উপস্থিত ছিলেন যুবনেতা আরিফুল ইসলাম আব্দুল মান্নান মোঃ মনির হোসেন ব্যবসায়ী হারুন মিয়া আবু আহম্মেদ সেলিম মিয়া মোঃ পিয়াস মোঃ ইসরাফিল হোসেন প্রমুখ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মালদ্বীপ বিএনপির সহসাংগঠনিক সম্পাদক মো. আবুল কালাম আজাদ।
অনুষ্ঠানে অতিথিদের ফুলেল শুভেচ্ছা জানিয়ে বরণ করে নেওয়া হয় এবং তাদের হাতে সম্মাননা স্মারক তুলে দেওয়া হয়।
এ সময় বক্তারা প্রবাসে বিএনপির নেতাকর্মীদের মধ্যে পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও ঐক্য বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। পাশাপাশি দলের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।
সৌহার্দ্যপূর্ণ পরিবেশে আয়োজিত এ সংবর্ধনা অনুষ্ঠানে প্রবাসী বিএনপির নেতাকর্মীদের মধ্যে উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd