মোঃসুরুজ, নিজস্ব প্রতিনিধিঃ
ঝিনাইদহের কোটচাঁদপুরে বিদ্যুতের খুঁটি (খাম্বা) বাহী ট্রাক্টর ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে সাইদুল নামের এক যুবক গুরুতর আহত হয়েছেন। (৭ মার্চ শনিবার দুপুর ১২টা ২০ মিনিটের সময় কোটচাঁদপুর-কালীগঞ্জ সড়কের কাগমারী মোড় ও ফায়ার সার্ভিসের অদুরে এই দুর্ঘটনা ঘটে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১২টার দিকে একটি ট্রাক্টর বিদ্যুতের খুঁটি নিয়ে কোটচাঁদপুরের থেকে মহেশপুরের দিকে যাচ্ছিল। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ডিসকাভার ১১০ সিসি রেজিষ্ট্রেশন নম্বর ঝিনাইদহ হ ১৭-১২৫৩ নম্বর মোটরসাইকেলের সাথে কাগমারী মোড়ে ট্রাক্টরটির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষে ট্রাক্টর মোটরসাইকেল আরোহী সাইদুল কে চাপা দিয়ে রাস্তার বাহিরে পড়ে যায় । এসময় ছিটকে ট্রাক্টরের নিচে পড়ে গুরুতর আহত হন মোটরসাইকেল চালক।স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে। ফায়ার সার্ভিসের সদস্যরা দ্রুত তাকে উদ্ধার করে স্থানীয় কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে ভর্তি করেন। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, তার অবস্থা বর্তমানে আশঙ্কাজনক। এদিকে দুর্ঘটনার পরপরই ট্রাক্টর চালক ঘটনাস্থল থেকে দ্রুত পালিয়ে যায়।ঘটনার পর এলাকায় উত্তেজনা বিরাজ করছে। স্থানীয়দের অভিযোগ, বেপরোয়া গতিতে বিদ্যুতের খুঁটি পরিবহনের কারণেই এই দুর্ঘটনা ঘটেছে।ফায়ার সার্ভিসের কর্মকর্তা কুতুবউদ্দিন জানান আমরা সংবাদ পেয়ে দ্রুত ঘটনা স্থলে পৌঁছে একজন কে রাস্তার বাহিরে পড়ে থাকা ট্রাক্টরের নিচ থেকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেছি।
এই বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডাঃ নাজমুল ইসলাম জানান দুপুর ১ টা ৩৪ মিনিটে ফায়ার সার্ভিসের সদস্যরা নিয়ে আসেন।তার ডান পায়ের হাঁটুর নিচ থেকে এবং বাম পায়ের হাঁটুর উপর থেকে ভেঙে গেছে দুই পা সম্পুর্ণ ভেঙে যাওয়ায অবস্থা আশংকাজনক সেহেতু প্রাথমিক চিকিৎসা দিয়ে দ্রুত যশোর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।কোটচাঁদপুর মডেল থানার এস আই শ্যামল কুমার জানান সংবাদ পেয়ে ঘটনা স্থলে গিয়ে পরিস্থিতি স্বাভাবিক হয়েছে এবং ঘাতক ট্রাক্টরটিতে বিদ্যুৎ এর খাম্বা থাকায় তাৎক্ষণিকভাবে নিয়ে আসা যায়নি।খাম্বা সরানোর চেষ্টা চলছে। সরানো হলে উদ্ধার করে নিয়ে আসা হবে। ঘাকত ট্রাক্টরের কোন রেজিষ্ট্রেশন করা আছে কি জানতে চাইলে বলেন এখনো জানাযায়নি শনাক্ত করার চেষ্টা চলছে।আহত সাইদুল ইসলাম বরিশালের ঝালকাঠি জেলার নলছিটি উপজেলা তিমিরকাটি গ্রামের নুর মোহাম্মদ এর ছেলে বলে জানাগেছে তিনি ইনতেফা কীটনাশক কোম্পানিতে চাকরি করতেন কর্মস্থলে যাওয়ার পথে এই দূর্ঘটনার স্বীকার হন বলে জানাগেছে।