• রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৯:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
তেঁতুলিয়ায় রাতের আঁধারে অপরিপক্ব ও আধাপাকা আমন ধান কেটে নেওয়ার অভিযোগ ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত

কোটচাঁদপুর সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে অনুষ্ঠিত বার্ষিক পিঠা উৎসব

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ / ১৬৮ Time View
Update : বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬

 

মোঃ জাহাঙ্গীর আলম, স্টাফ রিপোর্টারঃ

রেসিডেনসিয়াল গার্লস এন্ড বয়েস শাখার উদ্যোগে ঝিনাইদহের কোটচাঁদপুরে সব্দুল সরদার মিউনিসিপ্যাল স্কুল এন্ড কলেজে জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে বার্ষিক পিঠা উৎসব–২০২৬। রবিবার ২৫ জানুয়ারি ২০২৬ খ্রি., ফায়ার সার্ভিস রোডে অবস্থিত ক্যাম্পাসে দিনব্যাপী এই উৎসব প্রাণবন্ত হয়ে ওঠে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও স্থানীয় দর্শনার্থীদের অংশগ্রহণে।

উৎসবে গ্রামবাংলার ঐতিহ্যবাহী নানা স্বাদের পিঠার সমাহার ঘটে। ক্যাম্পাসজুড়ে সাজানো হয়, পিঠা বাড়ী, রকমারি পিঠা ঘর, পিঠাপল্লী, শখের পিঠা ঘর, গ্রাম বাংলার পিঠাঘর, পিঠাপুলির গ্রামীণ উৎসব, ঐতিহ্য পিঠা পল্লী, পিঠার নীড়, বনলতা পিঠা ঘর, পিঠার নগর ও বাহারি পিঠা ঘর—যেখানে ভাপা, পুলি, চিতই, পাটিসাপটা, দুধচিতইসহ নানান দেশীয় পিঠায় ভরে ওঠে প্রতিটি স্টল।

অনুষ্ঠানে বক্তব্যে কলেজের প্রতিষ্ঠাতা ও অধ্যক্ষ শিশির আহম্মাদ শিলন বলেন,
“পিঠা উৎসব কেবল খাবারের আয়োজন নয়—এটি আমাদের সংস্কৃতি, ঐতিহ্য ও শিকড়ের সঙ্গে নতুন প্রজন্মকে পরিচয় করিয়ে দেওয়ার একটি সেতুবন্ধন। শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সামাজিক বন্ধন দৃঢ় করতে এ ধরনের আয়োজন নিয়মিত করা প্রয়োজন।”

উৎসব ঘিরে শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠান, গ্রামীণ সাজসজ্জা ও লোকজ উপস্থাপনা দর্শনার্থীদের মুগ্ধ করে। আয়োজকরা জানান, ভবিষ্যতেও ঐতিহ্যবাহী সংস্কৃতিকে তুলে ধরতে এমন আয়োজন অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd