• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:০৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়!

হরিণাকুন্ডুতে নজরুল বর্ষ উপলক্ষে উপজেলা ব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন

আব্দুল্লাহ আল মামুনঃ / ১৪৪ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

আব্দুল্লাহ আল মামুনঃ

যথাযোগ্য মর্যাদায় ও উৎসবমুখর পরিবেশে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষে ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলা প্রশাসনের আয়োজনে “দেশব্যাপী সাংস্কৃতিক প্রতিযোগিতার” উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ১১’টায় উপজেলার আদর্শ আন্দুলিয়া মাধ্যমিক বিদ্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

উক্ত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে
উদ্বোধনী বক্তব্যে হরিণাকুন্ডু উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন বলেন, “জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী চেতনা ও মানবতাবোধ নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতেই এই আয়োজন। সাংস্কৃতিক চর্চার মাধ্যমে তরুণরা নজরুলকে জানবে ও অনেককিছু শিখবে, তাঁর গান-কবিতায় দেশপ্রেমে উদ্বুদ্ধ হবে।”
নজরুল বর্ষ উদযাপন সাংস্কৃতিক প্রতিযোগিতার অনুষ্ঠানে উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অংশ নিয়ে নজরুল সঙ্গীত, কবিতা আবৃত্তি, রচনা ও চিত্রাঙ্কনে অংশগ্রহণ করে।

অনুষ্ঠানের শুরুতেই লাল, নীল ও সাদা বেলুন মুক্ত আকাশে উড়িয়ে নজরুল বর্ষ উদযাপনের শুভ উদ্বোধন করেন ইউএনও সহ অতিথিগণ।

অতিথিবৃন্দরা তাদের বক্তব্যে, অনুষ্ঠানে সংশ্লিষ্টদের যথাসময়ে উপস্থিত থাকার জন্য অনুরোধ করেছেন। ‘নজরুল বর্ষ’ উপলক্ষে শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে বিভিন্ন সাংস্কৃতিক প্রতিযোগিতা আয়োজনের মাধ্যমে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও অসাম্প্রদায়িক চেতনা নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd