তানভীর সরদারঃ
সাংবাদিকদের স্বার্থ রক্ষা, পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণ এবং ঐক্যবদ্ধ সাংবাদিক সমাজ গড়ে তোলার প্রত্যয় নিয়ে আসন্ন ১৮ সেপ্টেম্বর ২০২৬ অনুষ্ঠিত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী শৈলকুপা প্রেসক্লাবের কার্যনির্বাহী কমিটির দ্বি-বার্ষিক নির্বাচন।
এ নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে প্রার্থী সুজন কুমার বিশ্বাস। তিনি দীর্ঘদিন ধরে সংবাদকর্মী হিসেবে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে আসছেন। সাংবাদিকদের অধিকার ও পেশাগত মর্যাদা রক্ষার পাশাপাশি প্রেসক্লাবের সাংগঠনিক কার্যক্রম আরও গতিশীল ও শক্তিশালী করার লক্ষ্যে তিনি কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন।
সুজন কুমার বিশ্বাস বলেন, “সাংবাদিকদের স্বার্থ ও পেশাদারিত্বের মর্যাদা সংরক্ষণের লড়াইয়ে আমি সবসময় সক্রিয় থাকতে চাই। নির্বাচিত হলে শৈলকুপা প্রেসক্লাবের সকল সদস্যের মতামত ও স্বার্থকে গুরুত্ব দিয়ে সংগঠনকে আরও ঐক্যবদ্ধ ও কার্যকর করার চেষ্টা করব।”
তিনি আসন্ন নির্বাচনে সাংগঠনিক সম্পাদক পদে সকল সদস্যের দোয়া, সমর্থন ও মূল্যবান ভোট কামনা করেছেন।
সাংবাদিকদের পেশাগত মর্যাদা, অধিকার ও কল্যাণে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রত্যয়ে সুজন কুমার বিশ্বাসের এই প্রার্থিতা নিয়ে প্রেসক্লাবের সদস্যদের মাঝে আগ্রহ সৃষ্টি হয়েছে।