• সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৪ পূর্বাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিণাকুন্ডুতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি ও পরিচ্ছন্নতা অভিযান মদিনার জামাত মালদ্বীপ শাখার উদ্যোগে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সঃ) উদযাপন উপলক্ষে ওয়াজ ও দোয়ার মাহফিল অনুষ্ঠিত। তেঁতুলিয়ার সাংবাদিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব আশরাফুল ইসলাম পেলেন ‘মৃত্তিকা পদক-২০২৬ কাজী হযরত আলীর লাইসেন্স বাতিল ও শাস্তির দাবিতে তেঁতুলিয়ায় মানববন্ধন ঝিনাইদহে রেললাইন ও মেডিকেল কলেজ স্থাপনের দাবিতে মানববন্ধন হরিণাকুণ্ডুতে ইউপি সদস্যকে কুপিয়ে হত্যা, এলাকায় উত্তেজনা নিষ্ঠা ও সততার পরীক্ষায়: হরিণাকুন্ডু থানার নতুন ওসি মোঃ মাসুম খান তেঁতুলিয়ায় র‍্যালি ও আলোচনা সভায় আন্তর্জাতিক সাক্ষরতা দিবস পালিত মধুখালীতে সরকারী প্রাথমিক বিদ্যালয়ে হলদে পাখি ও মাধ্যমিকে গার্লস গাইড গঠনে মতবিনিময় সভা তেঁতুলিয়ায় বাবার স্মরণে শিক্ষার্থীদের মাঝে ৬৫০টি গাছের চারা বিতরণ করলেন ছেলে সাইফুল ইসলাম

ঝিনাইদহে চাচাতো ভাইয়ের দায়ের কোপে যুবকের পা বিচ্ছিন্ন

তানভীর সরদারঃ / ১৪৬ Time View
Update : সোমবার, ৩১ আগস্ট, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ সদর উপজেলার দোগাছি ইউনিয়নের গোয়ালপাড়া গ্রামে পূর্ববিরোধের জেরে চাচাতো ভাইয়ের ধারালো অস্ত্রের কোপে আবু সুমা (৩৫) নামে এক যুবক গুরুতর আহত হয়েছেন। এ ঘটনায় তার ডান পায়ের গোড়ালির নিচের অংশ বিচ্ছিন্ন হয়ে গেছে বলে জানা গেছে।
সোমবার (৩১ আগস্ট) সন্ধ্যা আনুমানিক ৬টা ১০ মিনিটের দিকে গোয়ালপাড়া গ্রামের প্রাথমিক বিদ্যালয়ের পাশে এ ঘটনা ঘটে।
আহত আবু সুমা ওই গ্রামের আবুল কাশেম মোল্লার ছেলে। স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে যান। সেখানে তার শারীরিক অবস্থার অবনতি হলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন।
আহতের পরিবারের অভিযোগ, আবু সুমা তার ছেলেকে খেলার মাঠ থেকে বাড়িতে ডাকতে গেলে তাকে একা পেয়ে তার চাচাতো ভাই মামুন (২৬) ধারালো অস্ত্র দিয়ে তার ডান পায়ে উপর্যুপরি কোপ দেন। এতে তার পা গুরুতরভাবে জখম হয়ে গোড়ালি থেকে বিচ্ছিন্ন হয়ে যায়।
পরিবারের দাবি, অভিযুক্ত মামুন বিভিন্ন সময় নেশাগ্রস্ত অবস্থায় তার স্ত্রীকে মারধর করতেন। বিষয়টি নিয়ে আবু সুমা তাকে পারিবারিকভাবে কয়েকবার নিষেধ করায় তাদের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। এরই জের ধরে এ হামলার ঘটনা ঘটেছে বলে অভিযোগ করেছে আহতের পরিবার।
ঘটনার পর ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসাদুজ্জামান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তিনি ঘটনার বিষয়টি সাংবাদিকদের জানিয়েছেন।
আহত আবু সুমা ও অভিযুক্ত মামুন সম্পর্কে চাচাতো ভাই। অভিযুক্ত মামুন গোয়ালপাড়া গ্রামের শফি মাস্টারের ছেলে।
এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। ঘটনার প্রকৃত কারণ ও দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নিতে পুলিশ তদন্ত করছে বলে জানা গেছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd