• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০২:৪৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন শৈলকুপার ধলহরাচন্দ্র ভূমি অফিসে অনিয়মের অভিযোগ, ৩৫০ টাকার দাখিলায় ২,৫০০ টাকা আদায়!

ঝিনাইদহে খুদে লেখকদের সাহিত্য অনুশীলন প্রতিযোগিতা

নাবিল রাফসান প্লাবন, ঝিনাইদহঃ / ১১৮ Time View
Update : বৃহস্পতিবার, ১৩ আগস্ট, ২০২৬

নাবিল রাফসান প্লাবন,ঝিনাইদহঃ

ঝিনাইদহে অনুশীলন লেখক পরিষদ বাংলাদেশের জেলা শাখার উদ্যোগে খুদে লেখকদের নিয়ে সাহিত্য অনুশীলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। শিশু-কিশোরদের মধ্যে সাহিত্যচর্চার আগ্রহ সৃষ্টি, সৃজনশীলতা বিকাশ এবং লেখালেখির প্রতি উৎসাহ বাড়াতে এ প্রতিযোগিতার আয়োজন করা হয়।

বৃহস্পতিবার (১৩ আগস্ট) সকাল ১১টায় ঝিনাইদহ ওয়াজে আলী স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে এ সাহিত্য অনুশীলন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মো. রাকিব হাসান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ঝিনাইদহ ওয়াজে আলী স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ নাহিদ আকতার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন মো. ইমরান হোসেন।

প্রতিযোগিতায় বিভিন্ন বয়সী খুদে লেখকরা অংশগ্রহণ করে। তারা নিজেদের চিন্তা, অনুভূতি ও কল্পনাশক্তিকে কাজে লাগিয়ে বিভিন্ন ধরনের কবিতা ও ছোটগল্প রচনা করেন। প্রতিযোগিতায় অংশ নিয়ে শিশুদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা যায়।

অনুষ্ঠানে বক্তারা বলেন, শিশুদের মেধা ও সৃজনশীলতা বিকাশে সাহিত্যচর্চার গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের লেখালেখির প্রতি আগ্রহী করে তুলতে পারলে ভবিষ্যতে তারা সমাজ ও দেশের জন্য গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারবে। এ ধরনের প্রতিযোগিতা শিশুদের প্রতিভা বিকাশের পাশাপাশি তাদের আত্মবিশ্বাসও বাড়াতে সহায়তা করবে।

প্রতিযোগিতা শেষে বিজয়ী খুদে লেখকদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পুরস্কার পেয়ে শিশুদের মধ্যে আনন্দ ও উৎসাহ দেখা যায়। আয়োজকরা ভবিষ্যতেও শিশু-কিশোরদের নিয়ে নিয়মিত এ ধরনের সাহিত্যচর্চামূলক আয়োজন করার প্রত্যয় ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd