• শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ১১:০৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
জুলাই সনদের আলোকে আইন সংস্কার বাস্তবায়ন হবে: আইনমন্ত্রী হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ মহেশপুরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের পাশে জেলা প্রশাসন হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার

হরিনাকুন্ডুতে আইন-শৃঙ্খলা কমিটির সভা মাদক নির্মূলে ‘অপারেশন চলবে’ প্রশাসনকে কঠোর নির্দেশ

আব্দুল্লাহ আল মামুনঃ / ৮ Time View
Update : শুক্রবার, ৩১ জুলাই, ২০২৬

আব্দুল্লাহ আল মামুনঃ

ঝিনাইদহের হরিনাকুন্ডু উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভায় মাদক নির্মূলে অভিযান অব্যাহত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সভায় বক্তারা বলেন,প্রশাসনকে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে।
উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার প্রদীপ্ত রায় দীপন। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ -২ আসনের সংসদ সদস্য আলী আজম মোহাম্মদ আবু বক্কর, এছাড়াও উক্ত সভায় থানার ভারপ্রাপ্ত ওসি, বিভিন্ন দলের রাজনৈতিক নেতৃবৃন্দ, ইউপি চেয়ারম্যান, শিক্ষক, জনপ্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ গণমাধ্যম কর্মী উপস্থিত ছিলেন।
সভায় মাদক, বাল্যবিবাহ, ইভটিজিং ও মোবাইল গেম নিয়ে বিস্তারিত আলোচনা হয় এছাড়াও মাদক প্রসঙ্গে বিশেষ সিদ্ধান্ত হয়—উপজেলার হাট-বাজার, স্কুল-কলেজ ও এলাকায় যৌথ অভিযান জোরদার করা হবে। উপজেলা নির্বাহী অফিসার বলেন, মাদক নির্মূলে অপারেশন চলবে। এখানে কোনো ছাড় নেই। তবে অভিযান শুধু কাগজে-কলমে চললে হবে না, প্রশাসনকে মাঠ পর্যায়ে সঠিকভাবে দায়িত্ব পালন করতে হবে। জনপ্রতিনিধি ও সমাজের সবার সহযোগিতা লাগবে। সভায় স্কুল-কলেজের সামনে ভ্রাম্যমাণ দোকান নিয়ন্ত্রণ, অবৈধ যানবাহনের বিরুদ্ধে মোবাইল কোর্ট এবং ডেঙ্গু প্রতিরোধে পরিষ্কার পরিচ্ছন্নতা কার্যক্রম আরও জোরদারের নির্দেশ দেওয়া হয়। আইন-শৃঙ্খলা রক্ষায় সবার সমন্বিত উদ্যোগের ওপর গুরুত্ব দিয়ে সভার সমাপ্তি ঘটে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd