• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

ঝিনাইদহ জেলা সদরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন

তানভীর সরদারঃ / ৯৩ Time View
Update : মঙ্গলবার, ৯ জুন, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা সদরে একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবিতে মানববন্ধন কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। “উন্নয়নে আমরা সবাই একসাথে, আমরা ঝিনাইদহবাসীর” ব্যানারে মঙ্গলবার (৯ জুন) বিকেল সাড়ে ৫টায় শহরের পায়রা চত্বরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
মানববন্ধনে শিক্ষক, সাংবাদিক, সাংস্কৃতিক কর্মী, সামাজিক ও রাজনৈতিক ব্যক্তিবর্গসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন। এ সময় বক্তব্য রাখেন প্রকৌশলী আবুল বাশার, এম এ কবীর, শাহানুর রহমান লিটন, মো. আব্দুস সবুর, সাব্বির রহমান জুয়েল, ফখরুদ্দিন মুন্না, শারমিন সুলতানা, আবুল কালাম আজাদ, হাবিবুর রহমান ও মোস্তাফিজুর রহমান টুটুলসহ আরো অনেকে।
বক্তারা বলেন, জনসংখ্যা, ভৌগোলিক অবস্থান এবং প্রশাসনিক গুরুত্বের দিক থেকে ঝিনাইদহ একটি গুরুত্বপূর্ণ জেলা হলেও এখনো এখানে কোনো মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হয়নি। ফলে উন্নত চিকিৎসাসেবা গ্রহণের জন্য জেলার মানুষকে দূর-দূরান্তে যেতে হয়। এতে রোগীদের চরম ভোগান্তির পাশাপাশি সময় ও অর্থের অপচয় হচ্ছে।
তারা আরও বলেন, ঝিনাইদহে একটি মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠিত হলে শুধু জেলার মানুষই নয়, পার্শ্ববর্তী মেহেরপুর, চুয়াডাঙ্গা ও যশোরসহ আশপাশের জেলার বাসিন্দারাও উন্নত চিকিৎসাসেবা পাবেন। একই সঙ্গে এ অঞ্চলে চিকিৎসা শিক্ষার প্রসার ঘটবে এবং দক্ষ চিকিৎসক তৈরির সুযোগ সৃষ্টি হবে।
বক্তারা অভিযোগ করেন, দেশের বিভিন্ন জেলায় মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হলেও ঝিনাইদহ এখনো এ সুবিধা থেকে বঞ্চিত। সাধারণত জেলা সদর বা বিভাগীয় শহরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপন করা হয়। তাই ঝিনাইদহ জেলা সদরে দ্রুত একটি সরকারি মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি জানান তারা।
এ সময় তারা ঝিনাইদহের কৃতি সন্তান আইনমন্ত্রী অ্যাডভোকেট মো. আসাদুজ্জামান, সংশ্লিষ্ট দায়িত্বশীল ব্যক্তিবর্গ এবং সরকারের উচ্চ পর্যায়ের নীতিনির্ধারকদের দৃষ্টি আকর্ষণ করে বলেন, জনস্বার্থে বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করা উচিত। তারা অভিযোগ করেন, মেডিকেল কলেজ হাসপাতাল অন্যত্র স্থানান্তরের অপচেষ্টা চলছে। এ ধরনের উদ্যোগ থেকে সরে এসে ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল প্রতিষ্ঠার দাবি বাস্তবায়নের আহ্বান জানান।
বক্তারা হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, ঝিনাইদহ সদরেই মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের দাবি বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। প্রয়োজনে আমরণ অনশনসহ বৃহত্তর আন্দোলনের কর্মসূচিও গ্রহণ করা হবে।
মানববন্ধন শেষে অংশগ্রহণকারীরা অবিলম্বে ঝিনাইদহ জেলা সদরে মেডিকেল কলেজ হাসপাতাল স্থাপনের জন্য সরকারের প্রতি জোর দাবি জানান।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd