• শুক্রবার, ১২ জুন ২০২৬, ০৭:৫৩ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
এবার নিজ দেশে মালদ্বীপকে হারালো বাংলাদেশ ঝিনাইদহে মানসিক ভারসাম্যহীন নারী নিখোঁজ, সন্ধান চেয়ে পরিবারের আকুতি গুরুতর অসুস্থ প্রবাসী ইউসুফ মাহমুদকে দেখতে হাসপাতালে ছুটে গেলেন মদিনার জামাত মালদ্বীপ শাখার নেতৃবৃন্দ লামায় বিধবা নারীকে ধর্ষণচেষ্টা ও শিশু অপহরণের চেষ্টার অভিযোগ উঠেছে বৃষ্টিতে ডুবত আরাপপুর, এবার স্বস্তির হাসি — প্রতিশ্রুতি রেখেই মাঠে আঃ মজিদ বিশ্বাস ঝিনাইদহে আবাদি জমি গিলে খাচ্ছে অবৈধ পুকুর: প্রশাসনের তোয়াক্কা নেই প্রভাবশালী মহলের। অসুস্থ মালদ্বীপ প্রবাসী ইউসুফ মাহমুদ এর খোঁজে হাইকমিশনার, মানবিক সহমর্মিতার উজ্জ্বল দৃষ্টান্ত ঝিনাইদহে মেডিকেল কলেজ স্থাপনের সম্ভাব্য স্থান পরিদর্শন, জেলাজুড়ে আশার সঞ্চার অসুস্থ বিএনপি নেতা আলমগীর হোসেন আলমকে দেখতে নেতৃবৃন্দের বাসায় আগমন আমলসার ইউ.পি নির্বাচনে জনপ্রিয়তার শীর্ষে চেয়ারম্যান প্রার্থী মোঃ মেহেদী বিশ্বাস 

ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরাধ নিয়ন্ত্রণ ও জনসচেতনামূলক র‌্যালী আলোচনা সভা অনুষ্ঠিত

এম এ কবীর,ঝিনাইদহঃ / ৫১ Time View
Update : শনিবার, ৬ জুন, ২০২৬

এম এ কবীর,ঝিনাইদহঃ
ঝিনাইদহে ডেঙ্গু প্রতিরাধ,নিয়ন্ত্রণ ও জনসচেতনামূলক র‌্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এ উপলক্ষে শনিবার (৬জুন)সকাল সাড়ে ১০টায় এক আলোচনা সভা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়। অতিরিক্ত জেলা প্রশাসক এবিএম খালিদ হোসেনের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক নোমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন,জেলা পরিষদের প্রশাসক এ্যাড. আব্দুল মজিদ, সিভিল সার্জন ডাঃ কামরুজ্জামান,স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক রথীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুশফেকুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারী আব্দুল আউয়াল এবং জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক আব্দুল মজিদ বিশ^াস। বক্তব্য রাখেন সরকারী কেসি কলেজের উপাধ্যক্ষ প্রফেসর মিজানুর রহমান,ঝিনাইদহ জেলা রিপোর্টার্স ইউনিটির সভাপতি এম এ কবীর এবং প্রেসক্লাব সভাপতি আসিফ ইকবাল মাখন প্রমূখ। সভায় ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি,্ এডিস মশার প্রজননস্থল ধ্বংস এবং সময়মত চিকিৎসা গ্রহনের গুরুত্ব তুলেধরা হয়। সভায় প্রধান অতিথি নোমান হোসেন বলেন,ডেঙ্গু প্রতিরোধে আমাদের সবচেয়ে বড় শক্তি সচেতনতা। বাড়ির আশপাশে জমে থাকা পানি নিয়মিত পরিস্কার রাখা,পানির পাত্র ঢেকে রাখার মাধ্যমে এডিস মশার বিস্তাররোধ সম্ভব। তিনি বলেন, শিক্ষা প্রতিষ্ঠানে এবং মসজিদে খুতবার মাধ্যমে সচেতন করা এবং স্থানীয় সরকার প্রতিষ্ঠান গুলোকে পরিচ্ছন্নতা ও লার্ভিসাইড কার্যক্রম জোরদার করা হয়েছে।
এর আগে শহরের পানি উন্নয়ন বোর্ড মাঠ থেকে এক বর্ণাঢ্য র‌্যালী বের করা হয়। র‌্যালীটি বিভিন্ন সড়ক প্রদক্ষীন শেষে জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এসে শেষ হয়। র‌্যালিতে ঝিনাইদহ পৌরসভাসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষ অংশ গ্রহন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd