তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা ট্রাক, ট্রাক্টর, কাভার্ডভ্যান ও ট্যাংকলরী শ্রমিক ইউনিয়ন (রেজিঃ নং-৩৫৪) এর আসন্ন ত্রি-বার্ষিক নির্বাচনকে ঘিরে এখন সরগরম পুরো শ্রমিক অঙ্গন। কার্যকরী সদস্য পদে “খেজুর গাছ” প্রতীক নিয়ে মাঠ চষে বেড়াচ্ছেন শ্রমিক নেতা মোঃ মুক্তার শাহ্। প্রতিদিন ভোর থেকে গভীর রাত পর্যন্ত বিভিন্ন স্ট্যান্ড, গ্যারেজ ও শ্রমিক পয়েন্টে গিয়ে ভোটারদের সাথে কুশল বিনিময় ও গণসংযোগ করছেন তিনি।
নির্বাচনী প্রচারণায় শ্রমিকদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে নতুন মাত্রা যোগ হয়েছে। অনেক জায়গায় মুক্তার শাহ্’কে ঘিরে শ্রমিকদের ভিড় লক্ষ্য করা গেছে। শ্রমিকদের দাবি, সুখে-দুঃখে সবসময় পাশে পাওয়া যায় এই নেতাকে। তাই এবারের নির্বাচনে খেজুর গাছ মার্কাই হবে শ্রমিকদের পছন্দের প্রতীক।
গণসংযোগকালে মোঃ মুক্তার শাহ্ বলেন, “আমি সবসময় শ্রমিক ভাইদের অধিকার আদায়ে কাজ করেছি এবং ভবিষ্যতেও করবো। নির্বাচিত হলে শ্রমিকদের ন্যায্য দাবি, কল্যাণ ও সংগঠনের উন্নয়নে নিজেকে সর্বোচ্চভাবে নিয়োজিত রাখবো ইনশাআল্লাহ।”
এদিকে তার সমর্থকদের মধ্যে বিরাজ করছে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা। পোস্টার, ব্যানার, লিফলেট সরগরম হয়ে উঠেছে পুরো এলাকা। সামাজিক যোগাযোগ মাধ্যমেও খেজুর গাছ মার্কার পক্ষে চলছে প্রচারণা।
শ্রমিক মহলের অনেকেই মনে করছেন, সততা, সাহসিকতা ও দীর্ঘদিনের সাংগঠনিক অভিজ্ঞতার কারণে কার্যকরী সদস্য পদে শক্ত অবস্থানে রয়েছেন মোঃ মুক্তার শাহ্। নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, ততই বাড়ছে খেজুর গাছ মার্কার জনপ্রিয়তা।