• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৮:০৬ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

ঝিনাইদহে প্রান্তিক নারীদের মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের উদ্বোধন

ঝিনাইদহ প্রতিনিধিঃ / ১২৬ Time View
Update : শনিবার, ২৩ মে, ২০২৬

ঝিনাইদহ প্রতিনিধিঃ
“সচেতনতায় সুস্থতা, যতেœ নিরাপত্তা” এই প্রতিপাদ্যকে সামনে রেখে ঝিনাইদহ সদর উপজেলার কুমড়াবাড়ীয়া ইউনিয়নে প্রান্তিক নারী জনগোষ্ঠীর মাঝে বিনামূল্যে স্বাস্থ্য কিট বিতরণ কার্যক্রমের শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৩ মে) দুপুরে কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদ কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমড়াবাড়ীয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ সিরাজুল করিম। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান মোঃ হারুন অর রশিদ, ১নং ওয়ার্ডের সদস্য মোঃ জমির আলী, ইউনিয়ন মনিটরিং টিমের সদস্য নীলকান্ত বিশ্বাস, ১নং নারী জলবায়ু ক্লাবের সভাপতি আশা লতা রানী, সিডিপির এরিয়া কো-অর্ডিনেটর মোঃ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, সামাজিক সংগঠনের প্রতিনিধি, গণমাধ্যমকর্মী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, নারীদের প্রজনন ও সাধারণ স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে সচেতনতা বৃদ্ধি এবং প্রয়োজনীয় স্বাস্থ্য উপকরণ সরবরাহ অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে গ্রামীণ নারীদের স্বাস্থ্য সুরক্ষায় এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
নারী জলবায়ু ক্লাবের সদস্য মিনতি দাস বলেন, স্বাস্থ্য কিটে প্রয়োজনীয় থার্মোমিটার, স্যানিটারি ন্যাপকিন, স্যাভলন, চুলকানি উপশমের ক্রিম ও আগুনে পোড়া স্থানে ব্যবহারের ক্রিমসহ বিভিন্ন প্রয়োজনীয় সামগ্রী রয়েছে। তিনি বলেন, “গৃহস্থালির কাজ ও রান্নার সময় নারীরা প্রায়ই ছোটখাটো দুর্ঘটনার শিকার হন। এ ধরনের স্বাস্থ্য কিট আমাদের জন্য খুবই উপকারী।”
“প্রজনন ও সাধারণ স্বাস্থ্যসেবায় নারী জলবায়ু ক্লাব” আয়োজিত এ কার্যক্রমে সহযোগিতা করছে কোস্টাল ডেভেলপমেন্ট পার্টনারশীপ (সিডিপি) এর ঢ়ৎড়পববফ প্রকল্প ও ইৎড়ঃ ভঁৎ ফরব ডবষঃ এর সহযোগিতায় মোট ৪৫০টি স্বাস্থ্য কিট বিতরণ করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে ১০০ জন নারীর হাতে বিনামূল্যে স্বাস্থ্য কিট তুলে দেওয়া হয়।
বক্তারা জানান, ভবিষ্যতেও নারী স্বাস্থ্য সচেতনতা বৃদ্ধি, নিরাপদ স্বাস্থ্যচর্চা এবং স্বাস্থ্যসেবা সহজলভ্য করতে এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd