• বুধবার, ২৯ জুলাই ২০২৬, ০৭:২৮ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
হরিনাকুন্ডুতে ভ্রাম্যমান আদালতে এক জনের এক মাসের কারাদণ্ড মহান মুক্তিযুদ্ধ ও বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ভাস্কর্য অপসারণ চক্রান্তের প্রতিবাদে ২৭ জুলাই ঝিনাইদহে বিক্ষোভ সমাবেশ মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান খেলাধুলার মাধ্যমে মাদকমুক্ত সমাজ গড়ার ডাক: পঞ্চগড়ে শিশুস্বর্গের প্রীতি ফুটবল ম্যাচ ডিজিটাল ট্রাফিক জরিমানা আদায়ে নতুন যুগের সূচনা, ঝিনাইদহ জেলা পুলিশের চুক্তি স্বাক্ষর ও প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত র‍্যাফেল ড্র-এর প্রথম পুরস্কার বিজয়ীর হাতে ফ্রিজ তুলে দিলেন জেলা পরিষদ প্রশাসক অ্যাড. আব্দুল মজিদ ডিবি পুলিশের পৃথক অভিযানে ৩০ পিস ইয়াবাসহ ১ মাদক ব্যবসায়ী গ্রেফতার ডাকাত সর্দারসহ আন্তঃবিভাগীয় ডাকাত দলের ৩ সদস্য গ্রেফতার, লুণ্ঠিত মালামাল উদ্ধার বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের নির্মাণাধীন ভাস্কর্য অপসারণের চেষ্টার প্রতিবাদে ৩৯ বিশিষ্ট নাগরিকের যৌথ বিবৃতি মধুখালীতে শিক্ষার্থীদের মাঝে বাইসাইকেল ও নারীদের সেলাই মেশিন বিতরণ

ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালিত

এম এ কবীর, ঝিনাইদহঃ / ১৪৪ Time View
Update : শুক্রবার, ৮ মে, ২০২৬

এম এ কবীর, ঝিনাইদহঃ

‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ ‘ এই প্রতিপাদ্য নিয়ে ঝিনাইদহে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
এ উপলক্ষে ঝিনাইদহ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের
আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ঝিনাইদহের জেলা প্রশাসক নোমান হোসেন প্রিন্স।দিবসের প্রতিপাদ্যের উপর মূল প্রবন্ধ উপস্থাপন করেন সরকারি কে সি কলেজের অধ্যক্ষ প্রফেসর ড.আবু বকর সিদ্দিকী।

অতিরিক্ত জেলা প্রশাসক(সার্বিক) সাইফুর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক ও পৌর প্রশাসক রবীন্দ্রনাথ রায়, অতিরিক্ত পুলিশ সুপার মুসফিকুর রহমান এবং ঝিনাইদহ সদর উপজেলা নির্বাহী অফিসার তারিকুল ইসলাম। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা বিএনপির সহ সভাপতি আনোয়ারুল ইসলাম বাদশা,
ঝিনাইদহ জেলা জাসাস এর আহবায়ক এম এ কবীর এবং সদস্য সচিব কামরুজ্জামান লিটন,ঝিনাইদহ জেলা জাসাসের যুগ্ম আহবায়ক মোল্লা রাজা, সদর উপজেলা জাসসাস এর আহবায়ক শহিদুজ্জামান সাঈদ সহ বিভিন্ন সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিবৃন্দ।

অনুষ্ঠানের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন জেলা কালচারাল অফিসার জসিম উদ্দীন। আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd