• শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১১:১২ অপরাহ্ন
  • [gtranslate]
শিরোনামঃ
ঝিনাইদহে নবাই সন্ন্যাসীর পূণ্যভিটায় মহানাম যজ্ঞ উপলক্ষে প্রস্তুতিমূলক আলোচনা সভা অনুষ্ঠিত ঝিনাইদহে এমপিওভুক্ত শিক্ষক জাতীয়করণ প্রত্যাশী জোটের মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত জমকালো আয়োজনে মালদ্বীপে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত শালিখায় আরাফাত রহমান কোকো স্মৃতি ফুটবল টুর্নামেন্টে নাড়িখালি একাদশ চ্যাম্পিয়ন ঝিনাইদহ কলেজের শিক্ষক-কর্মচারীদের সাথে রাশেদ খাঁনের মতবিনিময় মাগুরার আমুড়িয়া কারিগরি কলেজের অধ্যক্ষ বি.এম শাহজাহান সিরাজের ইন্তেকাল মাগুরায় সদর উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মাসিক অগ্রগতি ও পর্যালোচনা সভা অনুষ্ঠিত শহীদ আবুল হোসেনের ১৩তম মৃত্যুবার্ষিকী দেবিদ্বারে যুবদলের প্রতিষ্ঠাবার্ষিকীতে আনন্দ র‌্যালি ও কেক কাটা অনুষ্ঠিত ৫৪ তম মৃতুবার্ষিকী স্মরণে ঝিনাইদহে শহীদ বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান ভাস্কর্যে শ্রদ্ধাঞ্জলি অর্পন

ঝিনাইদহে ভবন থেকে পড়ে রং মিস্ত্রির মৃত্যু

তানভীর সরদারঃ / ৪৫৬ Time View
Update : রবিবার, ১৯ এপ্রিল, ২০২৬

তানভীর সরদারঃ
ঝিনাইদহ জেলা শহরে একটি বহুতল ভবনে রং করার সময় নিচে পড়ে এক রং মিস্ত্রির মর্মান্তিক মৃত্যু হয়েছে। নিহতের নাম সোয়েব আলী (৪৫)।

রোববার (১৯ মার্চ) সকালে শহরের পোস্ট অফিস সংলগ্ন আক্তার ফার্মেসির চতুর্থ তলা ভবনে এ দুর্ঘটনা ঘটে। নিহত সোয়েব আলী ঝিনাইদহ সদর উপজেলার মহারাজপুর ইউনিয়নের বিষয়খালী গ্রামের হরিপুর স্কুলপাড়া এলাকার বাসিন্দা এবং মতিয়ার রহমানের পুত্র। তিনি স্ত্রী ও দুই পুত্র সন্তান রেখে গেছেন।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, সকালে ভবনের চতুর্থ তলায় রং করার সময় হঠাৎ পা পিছলে নিচে পড়ে যান সোয়েব আলী। পড়ে যাওয়ার সময় তিনি প্রথমে বিদ্যুতের তারে আঘাতপ্রাপ্ত হন এবং পরে মাটিতে পড়ে গুরুতর আহত হন। স্থানীয়রা দ্রুত তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে নিয়ে গেলে জরুরি বিভাগের চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এদিকে, খবর ছড়িয়ে পড়লে নিহতের এলাকায় শোকের ছায়া নেমে আসে।

মহারাজপুর ইউনিয়নের চেয়ারম্যান খুরশিদ আলম মিয়া জানান, ঘটনাটি অত্যন্ত দুঃখজনক এবং পরিবারের জন্য অপূরণীয় ক্ষতি।

ঝিনাইদহ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সামসুল আরেফিন জানান, প্রাথমিকভাবে এটি একটি দুর্ঘটনা বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের মরদেহ ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে রাখা ছিল।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

More News Of This Category
bdit.com.bd