তানভীর নিজস্ব প্রতিনিধিঃ
লেখকঃনিশান
ইচ্ছের পলক্
নিশান
সব হাসিতে থাকেনা সুখ
কিছু হাসির পিছে যে দুখ।
দুখের সারি বইতে ভারী
আমি কি আর সইতে পারি?
যায়না বলা রয়না থাকা
যদিও এ মন মায়ায় আঁকা।
তবুও যে হায় অহম নিরুপায়!
বিশ্বাসী নর কোথা খুঁজে পাই?
তাই তো মোর দুখের সাগর
নকল হাসির মেঘে ঢাকা ভোর।
আমার দুখের না বলা সুর
বৃষ্টি হয়ে ভাসায়ে দুপুর
পাহাড়,নদী,গাছের শাখে
কিংবা মিষ্টি মধুর চাঁকে;
দিলেম দুখের ভার!
নিলেম সুখের হার!
এখন আমি এমন আমি হেই
যে আমিতে আমি ছাড়া তুমি নেই।।।